ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী ৫ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ মধুমতি নদীর ভাঙনে দিশেহারা বোয়ালমারীর লংকারচর নীচুপাড়ার বাসিন্দারা শৈলকুপা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে পুরস্কারের টাকা আত্মসাতের অভিযোগ নেপালে হিমবাহ ধসে মৃতের সংখ্যা ৪৭২, নতুন বন্যার ঝুঁকিতে এলাকা কারওয়ান বাজারে শুরু হলো প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব’

এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির নেতা এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় জামালপুর জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের আজাদ ডাক্তার মোড় থেকে এই আনন্দ মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে সমাপ্ত হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল পরবর্তী সময়ে তমালতলা মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। উক্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান, জেলা বিএনপি নেতা শওকত জামান, শ্রমিক দল নেতা শামীম হোসেন মঙ্গল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান রতন, ইকরামুল হোসেন মানিক, আমজাদ হোসেন সুজন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল

আপডেট সময় : ০৮:৪৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬