ভৈরবে রেলওয়ের শতবর্ষী বটগাছ কেটে ফেলার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
- আপডেট সময় : ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বাগানবাড়ি এলাকায় রেলওয়ের মালিকানাধীন জমির একটি শতবর্ষী বটগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলহাজ আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। ১৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (কার্য) মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পান।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ভাষ্যমতে, বাগানবাড়ি মোড়ের এই বটগাছটি কেবল পরিবেশের সৌন্দর্যই বাড়াত না, বরং বহু পাখির নিরাপদ আবাসস্থল হিসেবেও পরিচিত ছিল। গাছটির ছায়ায় ১৫ থেকে ২০টি দোকান ছিল এবং প্রখর রোদে পথচারী ও শ্রমজীবী মানুষেরা এখানে বিশ্রাম নিতেন। গাছ কাটার ফলে এলাকাটি এখন ছায়াহীন খোলা আকাশের নিচে পড়ে আছে।
ঘটনার পরদিন সন্ধ্যায় আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ভূমি অফিসে ডাকা হয়েছিল। সহকারী কমিশনার (ভূমি) আজিমুল হকের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করার সময় ভৈরব থানার এসআই আসিবুল পুলিশ ফোর্স নিয়ে কক্ষে প্রবেশ করলে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন ও তার সঙ্গীরা সেখান থেকে সটকে পড়েন।
বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী শেখ মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শনের সময় আব্দুল্লাহ আল মামুন গাছ কাটার বিষয়টি স্বীকার করেছেন। বিনা অনুমতিতে সরকারি রেলওয়ে ভূমির গাছ কাটার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আব্দুল্লাহ আল মামুনকে প্রধান আসামি করে ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৬: ২২আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ১৬: ৪৩
১৯ আগস্ট বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময় বিশাল বটগাছের ছায়ায় আচ্ছাদিত বাগানবাড়ি মোড় এখন খোলা আকাশের নিচে পড়ে আছে। স্থানীয়দের মতে, গাছটি শুধু পরিবেশের সৌন্দর্য্যই বাড়ায়নি বহু পাখির আবাসস্থল হিসেবেও পরিচিত ছিল।




























