কক্সবাজারে মদের বারে মাতালদের সংঘর্ষ, নিহত ২
- আপডেট সময় : ০২:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার রেনেসাঁ হোটেলের মদের বারে মাতাল যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকার মরহুম জয়নাল আবেদীন বহদ্দারের ছোট ছেলে নাজিবুল হক রাশেদ এবং শহরের রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা সোলাইমান ওরফে সালমান।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে নাজিবুল হক রাশেদ নিহত হন। একই ঘটনায় গণপিটুনির শিকার হন সোলাইমান ওরফে সালমান। পুলিশ তাকে আটক করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাবুগতাকিন মাহমুদ সোহেল দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, রাশেদ হত্যাকাণ্ডে জড়িত রাদি ও আনসার নামে দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।




























