ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী ১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে তিন মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক মানচিত্রে ‘লিটল ইতালি’ বাদ, নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন

ফরিদপুর ও নোয়াখালীতে পৃথক স্থানে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ এবং ফরিদপুরের ভাঙ্গায় গত সোমবার রাতে পৃথক দুটি স্থানে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে উভয় এলাকায় জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ মোট পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, মো. জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত নজরুল ইসলাম শান্ত জানান, তারা একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ভিডিও করার জন্য মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি করা হলে তারা মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। তিনি হামলাকারীদের মধ্যে হারুন ও ‘পিচ্চি রিয়াদ’ নামে দুজনকে চিনতে পেরেছেন বলে দাবি করেছেন। গুলিবিদ্ধদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

একই রাতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে গুলিবর্ষণের আরেকটি ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এক যুবক ও এক তরুণী প্রাইভেট কারে এসে মহাসড়কের ওপর গাড়ি পার্ক করলে স্থানীয় এক যুবক তাদের গাড়িটি সরিয়ে নিতে বলেন। এ নিয়ে তর্কের এক পর্যায়ে ওই তরুণী গাড়ি থেকে নেমে স্থানীয় ওই যুবককে চড় মারেন। পরে ওই যুবক নিজেকে ‘কমিশনারের ভাগনে’ পরিচয় দিয়ে গাড়ি থেকে পিস্তল বের করে গালাগাল করতে করতে এলোপাতাড়ি গুলি ছোড়েন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর ও নোয়াখালীতে পৃথক স্থানে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা

আপডেট সময় : ০৫:২৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬