ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা পুনর্গঠন নয়: কুশনার যুক্তরাজ্যে গুলিবিদ্ধ হয়ে বিশ্বনাথের যুবক মাছুম আহমদ নিহত ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার এডিনবরা বই উৎসব ২০২৬: চিন্তার পরিবর্তনের নতুন প্ল্যাটফর্ম যুবদল নেতা সুজন হত্যা: সিরাজগঞ্জে স্ত্রীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড খাসির মাংস না পেয়ে বিয়ে না করেই ফিরলেন প্রবাসী বর রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জের রিট খারিজ বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে বাণিজ্যমন্ত্রীর আহ্বান ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা মুখস্থনির্ভরতা কমিয়ে খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিক্ষার আহ্বান প্রতিমন্ত্রীর

সৌদির আরামকো তেল শোধনাগারে ইয়েমেনি বাহিনীর ড্রোন হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের বৃহত্তম রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর একটি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে অবস্থিত এই শোধনাগারটিতে হামলার পর বিকট শব্দে শক্তিশালী বিস্ফোরণ ঘটে বলে সামরিক সূত্রের বরাতে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

ইয়েমেনি কর্তৃপক্ষের দাবি, সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিমান কর্তৃক ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘনের পাল্টা জবাব হিসেবেই এই প্রতিশোধমূলক আক্রমণ চালানো হয়েছে। তবে এই হামলায় শোধনাগারের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আল্লামাহ মোহাম্মদ মুফতাহর সভাপতিত্বে মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌদি আরবের প্রতি অবিলম্বে সামরিক অভিযান বন্ধ, অবরোধ প্রত্যাহার, ইয়েমেনি কর্মীদের বকেয়া বেতন পরিশোধ এবং যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতির কথা বৈঠকে পুনর্ব্যক্ত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সৌদির আরামকো তেল শোধনাগারে ইয়েমেনি বাহিনীর ড্রোন হামলা

আপডেট সময় : ০৪:০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬