ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন ডেঙ্গু ও হামের দ্বিমুখী আক্রমণে পঙ্গু বাংলাদেশের স্বাস্থ্যসেবা বেগমগঞ্জে গায়ে হলুদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আহত ৫ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,৪৩৮ চার বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত শেখ হাসিনার প্রত্যর্পণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড, আবেদন ১৩ লাখের বেশি সিরাজগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুধ ব্যবসায়ী নিহত আট মাসে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করল বিজিবি

বাদ পড়া এলাকায় ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বিভিন্ন স্থানে বাদ পড়া ছোট ছোট এলাকায় হাম-রুবেলার টিকা কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্য পূরণে সরকারের হাতে মজুত থাকা ১৬ লাখ টিকা ব্যবহার করা হবে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় হামে আক্রান্ত রোগীদের বয়সসীমা ও ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ১০ শতাংশের বয়স ছয় মাসের নিচে, ৭৪ শতাংশের বয়স ৬ মাস থেকে ৫৯ মাস, ১৪ শতাংশের বয়স ৫ থেকে ১০ বছর এবং বাকি ২ শতাংশের বয়স ১০ থেকে ১৪ বছর বা তার বেশি। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, কিছু নির্দিষ্ট এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুরা টিকা পায়নি, তাদের সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে।

পাশাপাশি হামের চিকিৎসাকে আরও কার্যকর করার লক্ষ্যে চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে প্রচার এবং চিকিৎসকদের প্রশিক্ষণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ৫ এপ্রিল থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ জন শিশুকে হামের এক ডোজ টিকা দেওয়া হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে, যা নিয়ে এ বছর মোট ৮১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বাদ পড়া এলাকায় ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ১০:৩০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬