ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প নরসিংদীর শিবপুরে উৎপত্তিস্থল, ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ ও প্রতিকার ইরাকি কুর্দিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা বরুড়ায় আখের বাম্পার ফলন, ভালো দামে খুশি কুমিল্লার চাষিরা গাজায় শান্তি ফেরাতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক যেকোনো হুমকি মোকাবিলায় সামরিক রদবদল ও প্রস্তুতি বাড়াচ্ছে ইরান অরুণাচল সীমান্তে চীনা বাহিনীর অনুপ্রবেশ নিয়ে নতুন বিতর্ক দারাজের মাধ্যমে মাদক বিক্রি: বাড্ডায় কেমিস্ট গ্রেপ্তার, আসামি এমডিও টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ নিয়ে ভাবছেন না শাহরিয়ার নাফীস

পাবনায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে মাথায় ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন জোবায়ের হোসেন বাপ্পী, যিনি ‘হুপ বাপ্পী’ নামে পরিচিত এবং সাবেক ছাত্রদল নেতা। সোমবার (১৭ আগস্ট) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ঈশ্বরদী শহর ও থানার প্রধান ফটক এলাকায় এ নিয়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জোবায়ের হোসেন বাপ্পী মাথায় ও শরীরে সাদা কাফনের কাপড় জড়িয়ে হাতে লাইসেন্স করা শর্টগান নিয়ে শহরে বের হন। তার সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথাসহ কয়েকজন উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, শহরের রেলগেট এলাকায় বাপ্পী আগ্নেয়াস্ত্র উঁচিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানকে হত্যার হুমকি দেন। এ সময় তার সহযোগীরা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেন।

ঘটনার পর বাপ্পী অস্ত্র হাতে ঈশ্বরদী থানায় প্রবেশ করলে থানার সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে মেহেদী হাসান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা সেখানে জড়ো হন এবং বাপ্পী ও সুলভ মালিথার গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন ও সুলভ মালিথার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাপ্পী তাকে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী আখ্যা দিয়ে হত্যার হুমকি দিয়ে আসছেন। সোমবার প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে পুরো শহরে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বাপ্পী ও সুলভ মালিথার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বাপ্পীর পক্ষের দাবি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাতেই তিনি কাফনের কাপড় পরে অস্ত্র নিয়ে থানার সামনে অবস্থান করেছিলেন, কাউকে ভয় দেখানো তার উদ্দেশ্য ছিল না।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, বাপ্পীর কাছে থাকা অস্ত্রটি লাইসেন্স করা হলেও তিনি আইন ভঙ্গ করে প্রকাশ্যে মহড়া দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করেছেন। এ কারণে অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া মেহেদী হাসানকে হত্যার হুমকির ঘটনায় তার প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রাব্বী বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পাবনায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার

আপডেট সময় : ০২:৩০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬