ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতন নয়, কর্মপরিবেশ ও নমনীয়তাকেই গুরুত্ব দিচ্ছেন নতুন প্রজন্মের কর্মীরা বেলজিয়ামে বাড়ি সংস্কারের সময় দেয়াল থেকে মিলল ১১৭ কোটি টাকার স্বর্ণ একাদশে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা দিল সেন্ট যোসেফ কলেজ সংস্কার ও নিত্যপণ্যের দাম নিয়ে সরকারের তীব্র সমালোচনা আসিফ মাহমুদের ৭ কোটি মানুষকে ডেটা নেটওয়ার্কে আনতে ৫-৬ হাজার টাকার স্মার্টফোন পিরোজপুরের নাজিরপুরে কলাগাছের ভেলার জমজমাট প্রতিযোগিতা সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার মামলা, বিনিয়োগকারীদের ১২ লাখ ডলার দাবি ভিডিও কলে প্রেমিকের সাথে কথা বলার সময় মডেল রিধির আত্মহত্যা ভারতের তরুণদের কণ্ঠে আবারও সেই বিতর্কিত ‘আজাদি’ স্লোগান সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

জিম্বাবুয়েতে নৌকাডুবি: ৬৮ জনের মরদেহ উদ্ধার, উদ্ধার অভিযান অব্যাহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিম্বাবুয়ের লেক কারিবায় ভয়াবহ নৌকাডুবির ঘটনায় নতুন করে আরও ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে বলে শনিবার দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার লেক কারিবায় সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একটি যাত্রীবাহী নৌকা প্রবল বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটির যাত্রী ধারণক্ষমতা ছিল ৯০ জন, কিন্তু দুর্ঘটনার সময় এতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচজন নৌকাকর্মী এবং অজ্ঞাতসংখ্যক শিশু অবস্থান করছিল।

দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত লেক কারিবা বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম হ্রদ। সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ এই নৌ-দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

জিম্বাবুয়েতে নৌকাডুবি: ৬৮ জনের মরদেহ উদ্ধার, উদ্ধার অভিযান অব্যাহত

আপডেট সময় : ০৪:৪৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬