ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ আগস্ট ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা, মাঠে সোয়াট ও কে-নাইন বেতন নয়, কর্মপরিবেশ ও নমনীয়তাকেই গুরুত্ব দিচ্ছেন নতুন প্রজন্মের কর্মীরা বেলজিয়ামে বাড়ি সংস্কারের সময় দেয়াল থেকে মিলল ১১৭ কোটি টাকার স্বর্ণ একাদশে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা দিল সেন্ট যোসেফ কলেজ সংস্কার ও নিত্যপণ্যের দাম নিয়ে সরকারের তীব্র সমালোচনা আসিফ মাহমুদের ৭ কোটি মানুষকে ডেটা নেটওয়ার্কে আনতে ৫-৬ হাজার টাকার স্মার্টফোন পিরোজপুরের নাজিরপুরে কলাগাছের ভেলার জমজমাট প্রতিযোগিতা সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার মামলা, বিনিয়োগকারীদের ১২ লাখ ডলার দাবি ভিডিও কলে প্রেমিকের সাথে কথা বলার সময় মডেল রিধির আত্মহত্যা ভারতের তরুণদের কণ্ঠে আবারও সেই বিতর্কিত ‘আজাদি’ স্লোগান

পিরোজপুরের নাজিরপুরে কলাগাছের ভেলার জমজমাট প্রতিযোগিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের নাজিরপুরে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌকাবাইচের স্থান দখল করে নিয়েছে দৃষ্টিনন্দন ভেলাবাইচ। শুক্রবার বিকালে উপজেলার ঐতিহ্যবাহী বৈঠাকাটা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই উৎসবকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

দুপুরের পর থেকেই ভেলাবাইচ উপভোগ করতে বেলুয়া নদীর দুই তীরে শিশু-কিশোরসহ সব বয়সী হাজারো মানুষের ঢল নামে। প্রতিযোগিতামূলক এই আয়োজনে ৩২টি ভেলায় মোট ৬৪ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিটি ভেলা দুটি করে কলাগাছ দিয়ে তৈরি করা হয়েছিল। এমন আয়োজন দেখে দর্শকরা দারুণ আনন্দিত হন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন রমজান ও ফোরকান। দ্বিতীয় হয়েছেন হামিম এবং তৃতীয় হয়েছেন আলআমিন ও ইয়াছিন। অনুষ্ঠানের প্রধান অতিথি কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনাত ডালিম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল, সদস্য সচিব মাহাবুবুর রহমান শানু এবং যুবদল নেতা মিজানুর রহমানসহ অনেকে।

নাজিরপুর সদর থেকে আসা শিক্ষার্থী ও ছাত্রনেতা রায়হান প্রিন্স জানান, বর্তমানে নির্দিষ্ট কিছু উপলক্ষ ছাড়া নৌকাবাইচ দেখা যায় না। এবারই প্রথম ভেলাবাইচ দেখলেন জানিয়ে তিনি আগামীতেও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। আয়োজক কমিটির প্রধান শাহরিয়ার পারভেজ জয় বলেন, এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং গ্রামীণ উৎসব ও সামাজিক মিলনমেলা। আগামীতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। উল্লেখ্য, গত বছর এই ভেলাবাইচ প্রতিযোগিতা জেলার নেছারাবাদ উপজেলায় অনুষ্ঠিত হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরের নাজিরপুরে কলাগাছের ভেলার জমজমাট প্রতিযোগিতা

আপডেট সময় : ০৫:৫৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬