ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

ছাগলনাইয়ায় কচুর পাতা কাটা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের বক্কর ড্রাইভারের বাড়িতে কচুর পাতা কাটাকে কেন্দ্র করে সালেহ আহমদ (৭৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। নিহত সালেহ আহমদ ওই বাড়ির মৃত মৌলভী আলী আহমদের ছেলে।

নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেলে আসরের নামাজ পড়ার পর সালেহ আহমদ নিজ বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করছিলেন। সেই সময় দুলালের কচুগাছের দুটি পাতা ভুলবশত কাটা পড়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দুলালের সঙ্গে সালেহ আহমদের তর্ক-বিতর্ক শুরু হয়। অভিযোগ রয়েছে যে, এক পর্যায়ে দুলাল বালতি দিয়ে সালেহ আহমদকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের স্বজন রিপন জানিয়েছেন, জায়গা-জমি সংক্রান্ত বিষয় নিয়ে বক্কর ড্রাইভারের ছেলে দুলালের সঙ্গে সালেহ আহমদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই ঘটনার সূত্র ধরেই কচুর পাতা কাটাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

শনিবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ছাগলনাইয়া থানায় নিয়ে যায়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে। এদিকে নিহতের সৌদি প্রবাসী ছেলে ওমর ফারুক বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরছেন। স্বজনরা জানিয়েছেন, তিনি দেশে পৌঁছানোর পর এ ঘটনায় মামলা দায়ের করা হবে। ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার এএসআই আলতাফ হোসেন জানিয়েছেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত দুলালের সাথে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ছাগলনাইয়ায় কচুর পাতা কাটা নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৪:০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬