ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভে উপস্থিত ধ্রুব রাঠী ও প্রকাশ রাজ সাংবাদিকদের নিয়ে ছাত্রদল নেতার বিতর্কিত মন্তব্য, ক্ষুব্ধ সংবাদকর্মীরা ১৮ কোটি মানুষের নিরাপদ পানির জন্য ২.১ বিলিয়ন ডলারের প্রকল্প: স্থানীয় সরকারমন্ত্রী উপকূলের পানিতে লবণাক্ততার সঙ্গে আর্সেনিক, জীবাণু ও সিসার মারাত্মক ঝুঁকি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে ইনভেস্ট বাংলাদেশের সামনে অবস্থান গুণগত শিক্ষার বদলে পাসের রাজনীতি হয়েছে: রিজভী নিরাপত্তা নিয়ে শঙ্কা জিয়াউল আহসানের, ভার্চ্যুয়াল শুনানির প্রস্তাব প্রসিকিউশনের দেওয়ানগঞ্জে ৫০ হাজার টাকায় ৪ মাসের শিশু বিক্রির অভিযোগ, দাদির আহাজারি ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে জালিয়াতির অভিযোগ মাধবপুরে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিশেষ আইনশৃঙ্খলা সভা

জনকল্যাণে পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের ভাগ্যের পরিবর্তন দেখতে চায় এবং প্রিয় মাতৃভূমিকে পৃথিবীর বুকে এগিয়ে যেতে দেখতে চায়। এই লক্ষ্য অর্জনে তিনি দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

তারেক রহমান বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে কোনো রাজনৈতিক দল সরকারের চেয়ে ভালো পরিকল্পনা দিলে তা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। তবে জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে অপপ্রচার চালালে তাদের জনগণের কাছেই ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, মিথ্যাচার ও বিশৃঙ্খলার রাজনীতির দিন শেষ হয়েছে। বর্তমান রাজনীতিবিদরা জনগণের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন, তাই হঠকারিতা ও বিভ্রান্তির রাজনীতি বাদ দিয়ে জনকল্যাণে পরিকল্পনা উপস্থাপন করা উচিত। রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতি জনগণ এখন আর সমর্থন করে না।

ঢাকা-১৭ আসনের প্রতিনিধিদের কাজের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, সমালোচনা করা সহজ, কিন্তু কাজ করা কঠিন। যারা সমালোচনায় ব্যস্ত আছেন, তাদের মাঠে নেমে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, স্বৈরাচারের সঙ্গে যুদ্ধ করে বিএনপির নেতাকর্মীরা টিকে আছেন। গত ১৭ বছর যারা আড়ালে ছিলেন, তারা এখন বড় গলায় কথা বলছেন। দেশের বড় পত্রিকাগুলোতে অতীতে নেতাকর্মীদের ওপর নির্যাতন, গুম ও হত্যার চিত্র উঠে এসেছিল বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি রাজনৈতিক দল ৭১, ৮৬ ও ৯৬ সালে ভুল করেছে এবং ২০২৬ সালেও বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের উসকানির রাজনীতি থেকে বেরিয়ে এসে সংসদে বা জনগণের সামনে উপকারের পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

জনকল্যাণে পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬