ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওষুধশিল্পে অবদানের স্বীকৃতি, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর যুক্তরাজ্যে ‘সমকামী’ সেজে আশ্রয় আবেদন, গ্রেপ্তার ৩ বাংলাদেশি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের প্রাথমিক তালিকায় জামালপুরের কাশফিয়া রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে নতুন বেতন কাঠামো কার্যকরের নির্দেশ জয়পুরহাটে রিপোর্ট দেখাতে গিয়ে চিকিৎসকের হাতে স্বজন লাঞ্ছিত হওয়ার অভিযোগ তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লিতে বিশেষ বার্তা ত্রিবেদীর কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিকের বাবা-মাকে মারধর নিজেদের প্রয়োজনে বিমান কিনছে বাংলাদেশ, কোনো পক্ষকে খুশি করতে নয় ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে জামায়াতের কর্মসূচি

মেসির পথ ধরে যুক্তরাষ্ট্রের ফুটবলে ইউরোপ কাঁপানো তারকাদের ঢল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিওনেল মেসির যুক্তরাষ্ট্রে আগমনের পর মেজর লিগ সকারের (এমএলএস) জনপ্রিয়তা ও আকর্ষণ যে বহুগুণ বেড়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এবারের গ্রীষ্মকালীন দলবদলে যুক্তরাষ্ট্রের এই লিগে ইউরোপীয় ফুটবলের প্রতিষ্ঠিত তারকাদের যেভাবে ঢল নেমেছে, তা এক কথায় নজিরবিহীন। আগামী ২ সেপ্টেম্বর দলবদলের জানালা বন্ধ হওয়ার আগেই আঁতোয়ান গ্রিজমান, রবার্ট লেভানডফস্কি, আলেক্সিস সানচেজ ও কাসেমিরোর মতো বিশ্বসেরা ফুটবলাররা এমএলএসের বিভিন্ন ক্লাবে নাম লিখিয়েছেন।

ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান গত ১৩ জুলাই যোগ দিয়েছেন অরল্যান্ডো সিটিতে। ব্যালন ডি’অরে দুবার (২০১৬ ও ২০১৮ সালে) তৃতীয় হওয়া এই তারকা নিজের অভিষেক ম্যাচেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সান হোসে আর্থকোয়েকসের বিপক্ষে দলের ৪-০ ব্যবধানের জয়ে গোল করার মাধ্যমে ক্লাব ফুটবলে ক্যারিয়ারের ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।

অন্যদিকে, ইউরোপের আরেক গোলমেশিন রবার্ট লেভানডফস্কি জুনের শেষভাগে শিকাগো ফায়ারে নাম লিখিয়েছেন। বার্সেলোনা ছেড়ে আসা ৩৭ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার নিজের তৃতীয় ম্যাচেই শার্লটের বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করেন। ইউরোপীয় ফুটবলে বছরের পর বছর নিয়মিত ২০ থেকে ৩০টির বেশি গোল করা লেভানডফস্কি ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৫৫ গোল করে দলটিকে ঐতিহাসিক ছয়টি ট্রফি জিতিয়েছিলেন। সেবার করোনা মহামারির কারণে ব্যালন ডি’অর বাতিল না হলে তিনিই হতেন এর সবচেয়ে বড় দাবিদার। বার্সেলোনায় নিজের শেষ মৌসুমের আগেরটিতে ৪২ গোল এবং সদ্য সমাপ্ত মৌসুমেও ১৯ গোল করেছিলেন তিনি।

এবারের দলবদলের অন্যতম বড় চমক ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। রিয়াল মাদ্রিদে দীর্ঘ ৯ বছর খেলে ক্লাব ফুটবলের প্রায় সব বড় শিরোপা জেতা এই তারকা এখন ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সতীর্থ। ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচ খেলা কাসেমিরো আগামী মৌসুমের শেষ পর্যন্ত মায়ামির মাঝমাঠ সামলাবেন। এছাড়া চিলির তারকা ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন মন্ট্রিয়লে। বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের মতো বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

চলমান এই দলবদলে মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জি রবার্তো নাম লিখিয়েছেন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে। আর কলম্বাস ক্রুতে যোগ দিয়েছেন সাবেক ভিয়ারিয়াল ও ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার এরিক বেইলি। যুক্তরাষ্ট্রের লিগে তারকাদের এমন সমাবেশ অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে আন্দ্রে পিরলো, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, কাকা ও দিদিয়ের দ্রগবার মতো কিংবদন্তিরা এমএলএসে খেলেছেন। গত বছরও বায়ার্ন মিউনিখের জার্মান তারকা টমাস মুলার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে এবং রেকর্ড ২ কোটি ৬৫ লাখ ডলারে টটেনহাম ছেড়ে লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিয়েছিলেন সন হিউং-মিন। চলতি বছরের শুরুতে মিনেসোটা ইউনাইটেডে যোগ দেন হামেস রদ্রিগেজও।

তবে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে লিওনেল মেসির যোগদানের পর সার্জিও বুসকেতস ও জর্দি আলবাদের হাত ধরে ক্লাবটির প্রথম শিরোপা জয় এমএলএসের ইতিহাসকে পুরোপুরি বদলে দেয়। ২ সেপ্টেম্বর দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে এই তারকাদের তালিকায় আর কোনো বড় নাম যুক্ত হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।

২০১১ সালে জাতীয় দলে অভিষেকের পর ব্রাজিলের হয়ে খেলেছেন ৯১ ম্যাচ।.কাসেমিরোর সঙ্গে চুক্তি আপাতত আগামী মৌসুমের শেষ পর্যন্ত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

মেসির পথ ধরে যুক্তরাষ্ট্রের ফুটবলে ইউরোপ কাঁপানো তারকাদের ঢল

আপডেট সময় : ০৮:০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬