ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি বাংলামটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ উপনিবেশোত্তর পাকিস্তান আমলে বাঙালি ও বাংলা ভাষার প্রতি বৈষম্য গ্লোবাল হাঙ্গার ইনডেক্স: ক্ষুধা কমানোর গতি কমে বাংলাদেশ ৮৪তম বন্দর লিজের আগে জনগণের মতামত নেওয়ার দাবি সাইফুল হকের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীর বাজারে সবজির চড়া দাম, মাছ যেন সোনার হরিণ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে যেন আগুন লেগেছে। কাঁচাবাজার থেকে শুরু করে মাছের বাজার—কোথাও নেই সাধারণ মানুষের স্বস্তি। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ভোক্তারা। রাজনৈতিক পালাবদল বা নির্বাচনের আগে বাজারে স্বস্তি ফেরানোর নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। হতাশ ও ক্ষুব্ধ ভোক্তাদের আক্ষেপ, সবাই আশা দেখিয়ে ক্ষমতায় আসে, কিন্তু কম দামে পণ্য দেয় না কেউ।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকার বাজার বিশ্লেষণে দেখা যায়, চাল, ডাল, সবজি, মাছ থেকে শুরু করে প্রায় সব নিত্যপণ্যের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে। সবজির বাজারে গিয়ে ক্রেতাদের রীতিমতো ঘাম ছুটছে। বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে ৮০ টাকার আশপাশে। এর মধ্যে টমেটো ও গাজর ১৪০ টাকা, কাঁচা মরিচ ২৫০ টাকা এবং ধনেপাতা ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল, বেগুন, উচ্ছে, বরবটি, করলা ও কচুর লতির কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকার মধ্যে। তুলনামূলক কম দামের মধ্যে পেঁপে ৪০-৫০ টাকা এবং চালকুমড়া ও শসা মিলছে ৫০-৬০ টাকায়।

যাত্রাবাড়ী ও টাউনহল বাজারের ক্রেতারা গণমাধ্যমকে জানান, একসঙ্গে কয়েক পদের সবজি কিনতে গেলেই ব্যাগের খরচ দ্রুত বেড়ে যাচ্ছে। সাদমান নামের এক ক্রেতা গণমাধ্যমকে বলেন, ‘এক কেজি করে কয়েক ধরনের সবজি কিনলেই ৫০০ থেকে ৬০০ টাকা চলে যাচ্ছে। মাছ-মাংসের সঙ্গে সবজির বাজার সামলানোও এখন কঠিন।’

অন্যদিকে খুচরা বিক্রেতাদের দাবি, আড়ত থেকে বেশি দামে কেনার কারণে তাদের করার কিছু থাকে না। এর সঙ্গে পরিবহন ও নষ্ট হওয়ার ক্ষতি যোগ করে দাম নির্ধারণ করতে হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বাজারে সবজির চড়া দাম, মাছ যেন সোনার হরিণ

আপডেট সময় : ০১:৪০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬