ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোবেল ঘোষণার পরই আইসিসিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী ও মানবতাবিরোধী: রুহুল কবির রিজভী সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করবে: অধিকার যমুনা নদীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ১০৩ বছরের বৃদ্ধার মরদেহ উদ্ধার ভুয়া করোনা সনদ: গ্রানিত শাকার দুই কোটি টাকা জরিমানা মদনে ইউএনওর বাসভবনের পাশে ময়লার স্তূপ, বিলে অনিয়মের অভিযোগ বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, অনিয়মের অভিযোগ জনদাবি পূরণে ৩১ অক্টোবর ১১ দলের লংমার্চ, সফল করার আহ্বান জামায়াতের ভারতে পণ্য রপ্তানির বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ‘আরেকটু ভালো হতে পারত’, ব্যাটিং ধসে আক্ষেপ ওপেনার সাদমানের

আলমডাঙ্গায় ভুয়া সাংবাদিক সেজে চাঁদা দাবি, ১৫ দিনের কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগে সবুজ শেখ নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কাছেদ আলীর ছেলে।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, সবুজ শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে তিনি একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কথা বলে চাঁদা দাবি করেন। তাঁর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী তাঁর পরিচয় এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের বিষয়ে বিস্তারিত জানতে চান। জিজ্ঞাসাবাদে সবুজ শেখ পত্রিকার সম্পাদকের নামসহ প্রয়োজনীয় কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি ভুয়া সাংবাদিক পরিচয়ে অফিসে আসার বিষয়টি স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের নজরে বিষয়টি এলে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা অপর এক সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী জানান, সরকারি দপ্তরে সাংবাদিক সেজে এসে চাঁদা দাবি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তল্লাশিতে তাঁর কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় ভুয়া সাংবাদিক সেজে চাঁদা দাবি, ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:৪৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬