ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় অসহায় মানুষের কল্যাণে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দামুড়হুদায় ডাকাতি মামলার আসামি গ্রেফতার ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা: প্রতিশোধের কথা জানালেন গ্রেপ্তার আসামি লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব বরফ গলে সমুদ্রে মিশছে বিষাক্ত পারদ, চরম ঝুঁকিতে অ্যান্টার্কটিকা টাঙ্গাইলের মির্জাপুরে ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার দৌলতপুরে নকল সিগারেট কারখানায় অভিযানে মালামালের হিসাবে বড় অসঙ্গতি মিরাজের সঙ্গে কেন তর্কে জড়ালেন স্টার্ক? ডারউইনে উত্তপ্ত পরিস্থিতি যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৯৪

কালকিনিতে পোষা কুকুরকে পিটিয়ে হত্যা, পুকুরে মিলল মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামে একটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার পর পরিত্যক্ত পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। গত দুই-তিন বছর ধরে লালন-পালন করা কুকুরটির প্রতি এমন নৃশংসতায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য মো. শাহীন রাড়ী জানান, তিনি বেশ কয়েক বছর ধরে কুকুরটিকে পরম যত্নে বড় করেছেন। কুকুরটি পরিবারের সদস্যদের সঙ্গে চলাফেরা করার পাশাপাশি তাদের বাড়ি ও গরুর খামারের নিরাপত্তায়ও ভূমিকা রাখত। গত তিন দিন ধরে কুকুরটি নিখোঁজ ছিল। গতকাল সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের পুকুরে কুকুরটির মরদেহ ভাসতে দেখেন। শাহীন রাড়ীর ধারণা, তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই শত্রুতা করে কুকুরটিকে হত্যা করা হয়েছে। তিনি এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

পরিবারের এক তরুণী কান্নায় ভেঙে পড়ে জানান, ছোটবেলা থেকে কুকুরটিকে সাবান দিয়ে গোসল করানোসহ সব ধরনের যত্ন তিনি নিতেন। কলেজে যাওয়ার সময়ও কুকুরটি তার পিছু পিছু যেত। তিনি বলেন, একটি অবুঝ প্রাণীর সঙ্গে মানুষ কীভাবে এমন নৃশংস আচরণ করতে পারে?

স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহীন হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ফোনে বিষয়টি জানার পর এলাকাবাসীকে নিয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে কুকুরটিকে টেনে পুকুরে ফেলার স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, কুকুর হত্যার ঘটনায় অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ৩ দিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল সকালে পরিবারের সদস্যরা পুকুরে কুকুরটির মৃতদেহ ভাসতে দেখেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

কালকিনিতে পোষা কুকুরকে পিটিয়ে হত্যা, পুকুরে মিলল মরদেহ

আপডেট সময় : ০৬:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬