ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলমডাঙ্গায় ভুয়া সাংবাদিক সেজে চাঁদা দাবি, ১৫ দিনের কারাদণ্ড লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলন পারমাণবিক হামলা হলে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের এলএনজি কার্গো নিয়ে বিতর্ক: ১০ বছরের সর্বনিম্নে দেশের গ্যাস সরবরাহ গুরুদাসপুরে ৪৭ লাখ টাকার ড্রেন নির্মাণে গাফিলতি, দুর্ভোগে শতাধিক পরিবার গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ১২ কাউনিয়ায় তিস্তা নদী রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে জনবসতি আগস্টের ১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: আট মাসে ৯৩ হত্যাকাণ্ড

সিলেটে প্রেমের জেরে গৃহকর্মীসহ তিনজনকে খুন করলেন রংমিস্ত্রি বাবুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে গৃহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ৩ জনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা। এই ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবুল পেশায় একজন রংমিস্ত্রি এবং নগরীর রায়নগর এলাকার আক্তার মিয়ার কলোনির বাসিন্দা। তার বাবার নাম মৃত নূর মিয়া।

পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের সঙ্গে বাবুলের আগে থেকেই পরিচয় ছিল। কাজের সুবাদে সে বিভিন্ন সময় তাদের বাসায় যাতায়াত করত। এই পরিচয়ের সূত্র ধরেই বাসার গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ঘটনার দিন সকালে বাবুল ওই বাসায় গেলে তাহমিনা দরজা খুলে দেয়। এরপর বাবুল তাহমিনার রুমে গিয়ে তার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বাবুল চাকু দিয়ে তাহমিনাকে হত্যা করে। তাহমিনার চিৎকারে সুরাইয়া বেগম এগিয়ে এলে তাকেও খুন করা হয়। সবশেষে আব্দুস সাত্তারকে হত্যা করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গৃহকর্মীর চিৎকার শুনে সুরাইয়া বেগম এগিয়ে যান এবং পরবর্তীতে তারও চিৎকারের শব্দ শোনা যায়।

পুলিশ জানিয়েছে, হত্যার পর বাবুল বেলকনি দিয়ে পালিয়ে যায় এবং পাশের ফ্ল্যাটের একটি স্থানে খুনে ব্যবহৃত ছুরিটি ফেলে দেয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সিলেটে প্রেমের জেরে গৃহকর্মীসহ তিনজনকে খুন করলেন রংমিস্ত্রি বাবুল

আপডেট সময় : ১০:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬