ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

ইনফিনিক্সের নতুন স্মার্টফোন হট ৭০ প্রো ৫জি বাজারে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স সম্প্রতি বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন ‘হট ৭০ প্রো ৫জি’ উন্মোচন করেছে। পারফরম্যান্স, ক্যামেরা, ডিজাইন এবং ব্যাটারি—এই চারটি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে নতুন এই ডিভাইসটি। ফোনটিতে যুক্ত করা হয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট, যা এই বাজেটের স্মার্টফোনের ক্ষেত্রে বেশ কার্যকর। দীর্ঘ সময় ব্যবহারের পরও ফোনের গতি বজায় রাখতে এতে রয়েছে ইনফিনিক্সের বিশেষ ৭২-মান্থ ফ্লুয়েন্সি টেকনোলজি।

ফোনটিতে ৬.৭৬ ইঞ্চির এফএইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার ১৪৪ হার্টজ রিফ্রেশরেট গেমিং ও ভিডিও দেখার ক্ষেত্রে ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দেবে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটো-ফোকাস ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মূল ক্যামেরায় লাইভ ফটো ফিচারসহ নিখুঁত ছবি তোলার সুবিধা রয়েছে।

ডিজাইনের ক্ষেত্রে ইনফিনিক্স ভিন্নধর্মী ‘ডায়নামিক শাইন ডিজাইন’ নিয়ে এসেছে। ফোনটির ছয়টি রঙের সংস্করণ আলো, তাপমাত্রা বা দেখার অ্যাঙ্গেল পরিবর্তনের সঙ্গে আলাদা লুক দেয়। এর মধ্যে থার্মো অরেঞ্জ সংস্করণটি তাপমাত্রার সঙ্গে রঙ পরিবর্তন করে এবং মিরেজ গ্রিন ইউভি লাইটে বিশেষ টেক্সচার প্রদর্শন করে। এছাড়া ডেপথ রিং হোয়াইট মডেলে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট এবং অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউবে ইন্টারেক্টিভ ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে। স্থায়িত্ব নিশ্চিত করতে ডিভাইসটি আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স এবং এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সনদপ্রাপ্ত, যা দেড় মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনটিকে সুরক্ষিত রাখে।

দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তায় এতে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা ও ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। টানা ব্যবহারের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এতে বাইপাস চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এআই ফিচারের মধ্যে রয়েছে ফ্ল্যাশমেমো, মাইন্ডহাব, এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট ও এআই থিম জেনারেটর। এসব ফিচারে দ্রুত প্রবেশের জন্য ফোনে একটি আলাদা ‘ওয়ান-ট্যাপ বাটন’ রয়েছে। বর্তমানে ৮ জিবি র‍্যাম (সাথে ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম) ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনটি ৩৬,৯৯৯ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইনফিনিক্সের নতুন স্মার্টফোন হট ৭০ প্রো ৫জি বাজারে

আপডেট সময় : ০৮:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬