ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিগারেটের নতুন খুচরা মূল্য নির্ধারণ: ৬৫ থেকে ২১০ টাকা ভারতের উত্তর প্রদেশে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার ভালো কিংবা মন্দ, সরকারের পাঁচ বছরের ‘চুক্তি’ মেনেই ধৈর্য ধরার পরামর্শ প্রতিবাদ ও ‘আগের ১৪ বছর’ বিতর্ক: একটি সামাজিক বিশ্লেষণ রাড্ডা ক্লিনিকে হামলায় ওসির অবহেলার প্রমাণ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইনমন্ত্রী

এক যুগ পর ফের বিলিয়নের ক্লাবে ক্রিস্টোফার নোলান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারে নতুন এক সাফল্যের পালক যুক্ত হলো। হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত তার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির মাত্র তিন সপ্তাহের ব্যবধানে বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে। এই অর্জন শুধু চলতি বছরের বড় বাণিজ্যিক সাফল্যই নয়, বরং দীর্ঘ এক যুগ পর নোলানের কোনো সিনেমার এমন অসাধারণ সাফল্য অর্জনের ঘটনা।

গত ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহলে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এখন পর্যন্ত উত্তর আমেরিকার বাজার থেকে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪২৯ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭৮ দশমিক ৮ মিলিয়ন ডলার। সব মিলিয়ে ‘দ্য ওডিসি’র মোট বিশ্বব্যাপী আয় এখন এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

নোলানের ক্যারিয়ারের প্রেক্ষাপটে এই অর্জন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০১২ সালে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ মুক্তির পর থেকে তার আর কোনো সিনেমা এক বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করতে পারেনি। প্রায় ১৪ বছর পর এই মাইলফলক স্পর্শ করার মাধ্যমে ‘দ্য ওডিসি’ তার বক্স অফিস সাফল্যের পুরোনো ধারাকে নতুন করে উজ্জ্বল করেছে। বর্তমানে সিনেমাটি নোলানের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শীর্ষে ওঠার লড়াইয়ে রয়েছে। এরই মধ্যে এটি ‘দ্য ডার্ক নাইট’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর রেকর্ডকে পেছনে ফেলার পথে এগিয়ে যাচ্ছে।

সিনেমাটির আয়ের সম্ভাবনা এখানেই শেষ নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বাজার চীনে ‘দ্য ওডিসি’ এখনো মুক্তি পায়নি। আগামী ১৪ আগস্ট চীনের কয়েক হাজার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ফলে চীনের বাজার উন্মুক্ত হলে এর আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ‘দ্য ওডিসি’ চলতি বছর বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলারের বেশি আয় করা পঞ্চম সিনেমা। এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘টয় স্টোরি ৫’, ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ ও ‘মাইকেল’ সিনেমাগুলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

এক যুগ পর ফের বিলিয়নের ক্লাবে ক্রিস্টোফার নোলান

আপডেট সময় : ০৩:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬