ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন লাকসামে চার পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহার ওয়ালটনে ফুল-স্ট্যাক ডেভেলপার নিয়োগ, আবেদনের সুযোগ ১৭ আগস্ট পর্যন্ত ট্রুথ সোশ্যালে আগাম পোস্ট দেখার সুবিধা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা মক্কা প্রতিরক্ষা চুক্তি: জাজান হামলার পর নতুন সমীকরণ ও বাংলাদেশের স্বার্থ বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে: হুমায়ুন কবির মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে রাজি নয় সৌদি আরব টিকাদান কর্মসূচিতে দেশসেরা ঢাকা উত্তর সিটি করপোরেশন অসুস্থ মাওলানা ইলিয়াস আতহারীর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন নেতারা প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে প্রতারণা, ৬ জনের সাত দিনের রিমান্ড

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন অসুস্থ থাকায় এবং চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করায় তার অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের পক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এই অফিস আদেশে জানানো হয়েছে, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক আজম খান প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। আগামী ১২ আগস্ট থেকে এই আদেশ কার্যকর হবে। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী মোটরযান ভাতাসহ অন্যান্য প্রাপ্য সুবিধাদি ভোগ করবেন। সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

নতুন এই দায়িত্ব পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধ্যাপক আজম খান বলেন, বর্তমান প্রক্টর অসুস্থ থাকায় তাকে এক প্রকার জোড় করেই এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রক্টর হিসেবে তিনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করবেন না, কারণ এই পদের গুরুদায়িত্ব তার পক্ষে দীর্ঘমেয়াদে বহন করা সম্ভব নয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

আপডেট সময় : ০৯:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬