ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৮ কোটি মানুষের নিরাপদ পানির জন্য ২.১ বিলিয়ন ডলারের প্রকল্প: স্থানীয় সরকারমন্ত্রী উপকূলের পানিতে লবণাক্ততার সঙ্গে আর্সেনিক, জীবাণু ও সিসার মারাত্মক ঝুঁকি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে ইনভেস্ট বাংলাদেশের সামনে অবস্থান গুণগত শিক্ষার বদলে পাসের রাজনীতি হয়েছে: রিজভী নিরাপত্তা নিয়ে শঙ্কা জিয়াউল আহসানের, ভার্চ্যুয়াল শুনানির প্রস্তাব প্রসিকিউশনের দেওয়ানগঞ্জে ৫০ হাজার টাকায় ৪ মাসের শিশু বিক্রির অভিযোগ, দাদির আহাজারি ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে জালিয়াতির অভিযোগ মাধবপুরে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিশেষ আইনশৃঙ্খলা সভা ট্রাম্প প্রশাসনের চাপে ভুয়া তথ্যবিরোধী সম্মেলন থেকে সরে গেল ইইউ আদালতে হাতকড়া ও সিঁড়ি ব্যবহার নিয়ে পলকের ক্ষোভ

বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজের বাড়িতে ঢুকে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর গ্রামের চৌকিদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. সোহাগ ওরফে সোহেল (৩৫) ওই গ্রামের মাহফুজ মিয়ার ছেলে এবং গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০শে জুলাই সোহেল চার বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। ঘটনার সূত্রপাত গত বুধবার দুপুরে, যখন পাশের আমানউল্যাহপুর ইউনিয়নের জনকল্যাণ এলাকায় স্থানীয় যুবদল কর্মী সুমনকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পথরোধ করে মারধর করেন। এই ঘটনার প্রতিবাদ করায় সোহেলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরেই রোববার সন্ধ্যায় ছেনি আলম, নাছির, জহির ও চশমা জাবেদের নেতৃত্বে একদল নেতাকর্মী সোহেলের বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গোপালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাবীবুর রহমান হাবীব অভিযোগ করেন, বর্তমানে গোপালপুর ইউনিয়নে জামায়াত-শিবিরের রাজনীতি না করলে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, হামলাকারীরা সোহেলকে গুলি করেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আবু তাহের। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাদের দলের কোনো নেতাকর্মী জড়িত নন। এদিকে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, ছররা গুলিতে একজন আহত হয়েছেন। রাজনৈতিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বেগমগঞ্জে বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি

আপডেট সময় : ০৩:৩৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬