ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত: জয়সোয়াল সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪ দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরায় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং মাদকবিরোধী অভিযান জোরদার করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক সুরক্ষা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির ওপর বক্তারা বিশেষ জোর দেন। তরুণ সমাজকে অপরাধমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান আরো বেগবান করার বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

একই সঙ্গে সাইবার মাধ্যমে সংঘটিত অপরাধ রোধে বিশেষ মনিটরিং এবং বিভিন্ন এলাকায় উসকানিমূলক মব কালচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, জেলার দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ, মডেল মসজিদ নির্মাণকাজ ত্বরান্বিত করা এবং স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার চর্চা বৃদ্ধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাসেমের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। সভায় সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, বিএনপি নেতা আব্দুর রউফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৮:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬