
সাতক্ষীরায় মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন এবং মাদকবিরোধী অভিযান জোরদার করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক সুরক্ষা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির ওপর বক্তারা বিশেষ জোর দেন। তরুণ সমাজকে অপরাধমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান আরো বেগবান করার বিষয়ে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
একই সঙ্গে সাইবার মাধ্যমে সংঘটিত অপরাধ রোধে বিশেষ মনিটরিং এবং বিভিন্ন এলাকায় উসকানিমূলক মব কালচার প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, জেলার দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ, মডেল মসজিদ নির্মাণকাজ ত্বরান্বিত করা এবং স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার চর্চা বৃদ্ধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাসেমের সঞ্চালনায় সভায় বিশেষ বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। সভায় সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, বিএনপি নেতা আব্দুর রউফ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২