ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মহাখালীর পাগলার পোল এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. ইমরান (১৮) নামের এক তরুণ প্রাণ হারিয়েছেন। গত শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমরানকে উদ্ধার করেন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়া সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হাজিরন সোম জানান, মহাখালীর পাগলার পোল এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।

নিহত ইমরানের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামে এবং তার বাবার নাম পার্থ মিয়া। তিনি মহাখালীতে বসবাস করতেন। এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, ইমরানের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের

আপডেট সময় : ০৫:৩৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬