ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনের শাসন ও ক্ষমতার ভারসাম্য ছাড়া জুলাইয়ের স্বপ্ন পূরণ হবে না: মান্না পঞ্চগড়ে বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফের নেওয়ার জেরে ভারতীয় নাগরিক আটক মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে কোনো বিরোধ নেই: আসিফ নজরুল ঢাকা আলিয়া মাদ্রাসার হলে ঢোকার চেষ্টা শিবিরের, বকশীবাজারে উত্তেজনা পাবনায় পুলিশের কাছ থেকে গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছিনতাই বিএম কলেজের মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ শেখ হাসিনাকে ভারতে বসে অস্থিরতা তৈরির সুযোগ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের প্রদর্শনীতে উঠে এলো ছাত্রদল নেতা আবিদের জুলাইয়ের ভূমিকা সংযুক্ত আরব আমিরাতের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সিঙ্গাপুরের ম্যাকরিচি রিজার্ভারে বিরল বিষধর ও বিষাক্ত সাপের দেখা

পঞ্চগড়ে বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফের নেওয়ার জেরে ভারতীয় নাগরিক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কর্তৃক এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। এর জেরে এক ভারতীয় নাগরিক বাংলাদেশ অংশে প্রবেশ করলে তাকে আটকে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সকালে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর দীপঙ্কর গোপ (৩০) নামের ওই ভারতীয়কে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসা হয়।

আটক দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে দীপঙ্কর কাঁটাতারের ওপারে ভারতীয় অংশের একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন। বর্তমানে তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যায় বিএসএফ। স্থানীয়রা জানান, তমিজ উদ্দীন ওই দিন সকালে নিজের হারিয়ে যাওয়া গরু খুঁজতে বাড়ি থেকে বের হয়েছিলেন। সীমান্তের কাঁটাতারের কাছাকাছি পৌঁছালে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তমিজ উদ্দীন কানে কম শোনেন এবং বার্ধক্যজনিত কারণে ঠিকমতো হাঁটতেও পারেন না বলে জানিয়েছেন এলাকাবাসী।

নিখোঁজ তমিজ উদ্দীনের ছেলে আজাহার তার বাবার মুক্তি দাবি করে বলেন, তার বাবা সম্পূর্ণ নির্দোষ এবং কেবল গরু খুঁজতে গিয়েছিলেন। তিনি বয়সের ভারে চলতে পারেন না, কানেও কম শোনেন। তিনি আরও জানান, তার বাবাকে যদি ফেরত না দেওয়া হয়, তবে ওই ভারতীয় নাগরিককেও যেন ছাড়া না হয়। তার বাবাকে ফিরিয়ে দিলেই তারা ভারতীয় নাগরিককে হস্তান্তর করবেন।

এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উভয় নাগরিককে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফের নেওয়ার জেরে ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬