ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় পুলিশের কাছ থেকে গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছিনতাই বিএম কলেজের মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ শেখ হাসিনাকে ভারতে বসে অস্থিরতা তৈরির সুযোগ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াতের প্রদর্শনীতে উঠে এলো ছাত্রদল নেতা আবিদের জুলাইয়ের ভূমিকা সংযুক্ত আরব আমিরাতের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সিঙ্গাপুরের ম্যাকরিচি রিজার্ভারে বিরল বিষধর ও বিষাক্ত সাপের দেখা আত্মীয়-স্বজনের সহায়তায় চলছে পলাতক আসাদুজ্জামান খান কামালের সংসার না ফেরার দেশে লিওনেল মেসির বাবা হোর্হে মেসি সাভারে বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড় ও গুলি উদ্ধার লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে ফুটবল বিশ্বে

বিএম কলেজের মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বাণিজ্য ভবন মাঠে কচু গাছের চারা লাগিয়ে প্রতীকী প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৮ আগস্ট) বিকেলে কলেজ ক্যাম্পাসের বাণিজ্য ভবন মাঠে একদল শিক্ষার্থী এই কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে থাকলেও কলেজ প্রশাসন মাঠ সংস্কার কিংবা নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না।

শিক্ষার্থীরা জানান, শত বছরের বেশি পুরোনো এই কলেজে একসময় নিয়মিত খেলাধুলার আয়োজন হলেও বর্তমানে সেই পরিবেশ অনেকটাই অনুপস্থিত। তাদের দাবি, ২০২৩ সালের পর বাণিজ্য ভবন মাঠে আর কোনো খেলার আয়োজন হয়নি। ২০২৬ সালেও মাঠ সংস্কার ও ক্রীড়া কার্যক্রম চালুর দৃশ্যমান উদ্যোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

শিক্ষার্থীরা জানান, মাঠ সংস্কার, খেলাধুলা চালু, কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। ২০২৫ সালে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলনের পর কলেজ প্রশাসনের পক্ষ থেকে মাঠ সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এক বছর পার হলেও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তাদের। চলতি বছরের মে মাসে ফি নেওয়ার বিপরীতে যথাযথ সেবা নিশ্চিত করা ও আন্তঃবিভাগীয় টুর্নামেন্ট আয়োজনসহ ১০ দফা দাবি জানানো হলে কলেজ প্রশাসন একটি কমিটি গঠন করে। শিক্ষার্থীদের ভাষ্যমতে, কমিটির একাধিক সভা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ফলাফল দেখা যায়নি। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য কমিটি গঠন করা হলেও শেষ পর্যন্ত সেটিও মাঠে গড়ায়নি।

এদিকে খেলাধুলার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ফি নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ইনডোর ও আউটডোর খেলাধুলার ফি বাবদ বছরে ৯০ টাকা করে প্রায় ২৭ লাখ টাকা আদায় করা হয়। অথচ দীর্ঘদিন ধরে মাঠে নিয়মিত কোনো ক্রীড়া কার্যক্রম নেই। হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবির সিকদার বলেন, ২০২৩ সালের পর কলেজে আর কোনো খেলার আয়োজন হয়নি। অথচ প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর কাছ থেকে ইনডোর ও আউটডোর ফি বাবদ বছরে প্রায় ২৭ লাখ টাকা নেওয়া হচ্ছে। তাহলে এত টাকা নেওয়ার পরও খেলাধুলা বন্ধ কেন? আমরা দ্রুত মাঠ ভরাট ও সংস্কার করে ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ আয়োজনের দাবি জানাচ্ছি।

তবে মাঠ সংস্কারে বিলম্বের কারণ হিসেবে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ তাজুল ইসলাম। তিনি বলেন, টুর্নামেন্ট আয়োজনের জন্য আমরা অনেক কাজ এগিয়ে নিয়েছিলাম। আগে মাঠের চারপাশে রাস্তা ছিল না। এখন রাস্তা হওয়ায় বৃষ্টির পানি মাঠে জমে যাচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সিটি করপোরেশনের সঙ্গে কথা বলেছি। ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় এ সমস্যা হচ্ছে। এ বিষয়ে একটি প্রকল্প নেওয়া হয়েছে। পানি কমে গেলে খেলার আয়োজন করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বিএম কলেজের মাঠে কচু গাছ লাগিয়ে শিক্ষার্থীদের প্রতীকী প্রতিবাদ

আপডেট সময় : ০৮:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬