ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু মিরপুরে জাতীয় নাগরিক পার্টির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতার নিন্দা জানাল ফ্রান্স এশিয়ান গেমসে আর্চারিতে সম্ভাবনা জাগিয়েও শূন্য হাতে বাংলাদেশ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘বিইটিএ বাজেট ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেন্ড অ্যানালাইসিস’ শীর্ষক এক আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বাজেট প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এই আয়োজনে দেশের জাতীয় রাজস্ব ও আর্থিক নীতি নিয়ে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ করেন সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকেরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লতিফুল হক। তিনি তাঁর উপস্থাপনায় অর্থনৈতিক গবেষণার ক্ষেত্রে প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি বিষয়ক সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। এতে আরও অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনজুরুল হক এবং সিবিডির রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্যানেল আলোচনায় বক্তারা দেশের শিক্ষা খাতের বাজেট বরাদ্দ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা উল্লেখ করেন, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ মোট জিডিপির মাত্র ২ শতাংশে সীমাবদ্ধ রয়েছে, যা লক্ষ্যমাত্রার (৩.৫-৪%) তুলনায় অনেক কম। এ সময় শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা কেবল অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে আরও বেশি জোর দেওয়ার আহ্বান জানান।

এই আয়োজনের অংশ হিসেবে এনটিভির সংবাদ পাঠক মুশফিক উস সালেহীনের পরিচালনায় ‘বাজেট ২০২৬’ শীর্ষক একটি পলিসি ডিবেট বা নীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাজেট-সংক্রান্ত বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্যে একটি কেস স্টাডি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সাউথইস্ট ইউনিভার্সিটি, সিপিডি ও আইএফপিআরআই-এর বিশেষজ্ঞরা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘Budget Architects’ এবং রানার-আপ হয়েছে ‘Mango People’।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬