ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদ্‌রোগের ঝুঁকি কাশ্মীরে সিআইএসএফ’র গুলিতে অফিসারসহ নিহত ৪ দুই দশক পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছরের কিশোর নিহত, গ্রেপ্তার ১ যৌতুক প্রথা নিয়ে কোনাল-রাফসান ও বুলবুলের নতুন গান উচ্চকক্ষ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিশেষ কমিটিতে ভিন্নমত ইউপিএলের শোরুমে হামলা ও কর্মীদের হয়রানির ঘটনায় ৩৬ বিশিষ্ট নাগরিকের নিন্দা মাঠে অদ্ভূতকাণ্ড: প্রতিপক্ষের চুল ধরে টানায় ২ লাল কার্ড

সংযুক্ত আরব আমিরাতের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শর্তের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। আমিরাতের ভাষ্যমতে, বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইরান হরমুজ প্রণালিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা ইরানি রেভ্যুলেশনারি গার্ডের জলদস্যুতার শামিল। আমিরাত সতর্ক করে বলেছে যে, এ ধরনের পদক্ষেপ বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

ঘটনার নিন্দা জানিয়েছে কাতারও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে যে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক জলপথে চলাচল বাধাগ্রস্ত করা যাবে না উল্লেখ করে কাতার কোনো শর্ত ছাড়াই অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০৭:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬