ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাজিরায় আদালতের নির্দেশে বিএনপি নেতার দখল করা দোকান সিলগালা উপাচার্যকে চেয়ারে বসালেন ভূমিমন্ত্রী, বললেন ‘দুষ্কৃতকারীদের কোনো দলীয় পরিচয় নেই’ মাইক্রোসফটসহ ৮ শীর্ষ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত, তদন্তে ৯ বিশ্ববিদ্যালয় সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার হবে ডিজিটাল যুগেও ফুরিয়ে যায়নি কয়রার ডাকসেবার গুরুত্ব মাটির ঘরে তৈলার দ্বীপ ডাকঘর, বাক্স খুললেও মেলে না চিঠি শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ রাজধানীর মহাখালীতে এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে ১৬ মিনিট হরমুজ প্রণালিতে শক্তিশালী বিস্ফোরণ, কারণ নিয়ে ধোঁয়াশা

স্বৈরাচার ও রাজাকারদের জনগণ কখনো গ্রহণ করবে না: সালাউদ্দিন টুকু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ দেশের জনগণ স্বৈরাচার, ফ্যাসিবাদ ও রাজাকারদের কখনোই গ্রহণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। শনিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের ৩২তম সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, জনগণ তাদেরই বেছে নেয় যারা তাদের পাশে থেকে সেবা করে, কারণ এ দেশের মানুষ কখনোই বেইমানি করে না। বিএনপিকে একমাত্র দল হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, এই দলটি কখনোই গণতন্ত্রের বিপক্ষে যায়নি। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র চালুর কৃতিত্বও এই দলটির। সালাউদ্দিন টুকু আরও বলেন, দেশের মানুষ যখনই নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই তারা বিএনপিকে নির্বাচিত করেছে। ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিএনপি সবসময়ই গণতন্ত্র ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের পরিধি বাড়াতে সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। গবেষণার প্রসারের মাধ্যমে এই খাতের মানোন্নয়ন সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন। এছাড়া প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে একটি করে প্রাণী হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

স্বৈরাচার ও রাজাকারদের জনগণ কখনো গ্রহণ করবে না: সালাউদ্দিন টুকু

আপডেট সময় : ০৭:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬