ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি খুলতে আজ বা কালই ইরানের সঙ্গে চুক্তির আশা জাপানের চিড়িয়াখানায় তীব্র তাপদাহে তিন সিংহীর মৃত্যু সাইবার নিরাপত্তা জোরদারে নতুন দুই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু ন্যাশনাল মেডিকেলের সামনে ছাত্রদল-শিবিরের উত্তেজনা, জরুরি বিভাগে হামলা ৮টি রং ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি, সতর্ক করল বিএসটিআই শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই: জয়সোয়াল বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: হাইকোর্টের সম্পূরক রুল ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় সংঘর্ষে নেতৃত্ব দিলেন যুবদল নেতা নয়ন ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখল নিয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ চিকিৎসকদের ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে সাভারে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

এসএসসি ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আসন্ন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক স্তরের একাদশ শ্রেণিতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। আগের মতোই কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ এবং মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ বিষয়ে প্রস্তাব হিসেবে নীতিমালার খসড়া পাঠানো হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারও ভর্তি প্রক্রিয়ায় তেমন কোনো পরিবর্তন আসছে না। গতবারের মতো ফল বা নম্বরের ভিত্তিতে ভর্তির নিয়ম রেখেই এই খসড়া তৈরি করা হয়েছে।

আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি শেষ না হওয়ায় ২০ জুলাইয়ের পরিবর্তে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন।

সারা দেশে উচ্চমাধ্যমিক পর্যায়ের কলেজ ও মাদ্রাসাগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৬ লাখের বেশি। বিপরীতে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। ফলে বরাবরের মতোই এবারও একাদশ শ্রেণিতে বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, দেশের অধিকাংশ কলেজ ও মাদ্রাসায় ফলের ভিত্তিতে ভর্তি কার্যক্রম চললেও নটর ডেম কলেজ ও হলিক্রস কলেজের মতো চার্চ পরিচালিত প্রতিষ্ঠানগুলোতে আদালতের নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

এসএসসি ফলের ভিত্তিতেই একাদশে ভর্তি, নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে

আপডেট সময় : ০৫:০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬