ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিসে বর্ণিত বিশেষ ৫ দরুদ ও এর ফজিলত ভয়ংকর রূপ নিচ্ছে এল নিনো, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন যোগ দিল বাংলাদেশ পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলা অব্যাহত গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করল সরকার, মিলবে না ফিটনেস সনদ মেসিকে ফুটবলের ঈশ্বর বলে অভিহিত করলেন নতুন সতীর্থ কাসেমিরো শহীদ জিয়াই কবি নজরুলকে দেশে এনে নাগরিকত্ব দিয়েছিলেন: রিজভী শাহজালাল বিমানবন্দরে সোনা চোরাচালান: শক্তিশালী সিন্ডিকেট ধরাছোঁয়ার বাইরে লিরিয়া ৩.৫: গান তৈরির এআই প্রযুক্তি আরও উন্নত করল গুগল নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার, শেয়ার করবেন জীবনের অজানা গল্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

টেলিভিশন নাটক এবং সিনেমায় অসামান্য অবদানের জন্য পরিচিত দেশের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবার ধরা দেবেন এক নতুন আঙ্গিকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি কোনো পডকাস্ট শোতে অংশ নিয়েছেন। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শিরোনামের এই বিশেষ শোটি আগামীকাল মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার করা হবে।

শোটির সঞ্চালক রুম্মান রশীদ খান জানিয়েছেন, অনুষ্ঠানটির এক বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে ফেরদৌসী মজুমদারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আয়োজনে অভিনেত্রী তার জীবনের নানা বাঁক ও অজানা সব গল্প দর্শকদের সাথে শেয়ার করেছেন।

স্মৃতিচারণ করতে গিয়ে ফেরদৌসী মজুমদার জানান, ১৯৬৫ সালে শহীদ মুনীর চৌধুরীর লেখা ‘একতলা দোতলা’ নাটকের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটকে অভিনয় করেছিলেন তিনি। সেই নাটকে তার বিপরীতে ছিলেন রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘যেহেতু লাইভ নাটক করতে হয়েছিল, সেজন্য নাটকের আগে একমাস মহড়া হয়েছিল। এখন তো মহড়া হয় না বললেই চলে। আমি মনে করি, নাটকে বা যে কোনো কাজে মহড়া বা প্রস্তুতির বিকল্প নেই।’

এছাড়া এই শোতে অভিনেত্রী আরও কিছু অজানা তথ্য জানিয়েছেন। তিনি বলেন, একসময় উপমহাদেশের বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের সিনেমাসহ ‘সূর্য দীঘল বাড়ি’র মতো কালজয়ী সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রথমবার পডকাস্টে ফেরদৌসী মজুমদার, শেয়ার করবেন জীবনের অজানা গল্প

আপডেট সময় : ০৮:০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬