ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব পর্যটন দিবস: ডিজিটাল ও এআই প্রযুক্তিতে সাজছে বাংলাদেশের পর্যটন বিশ্বমঞ্চে নজর কাড়ল চীনা ফার্স্টলেডি পং লিউয়ানের গ্ল্যামার ও সফট পাওয়ার হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট: ১০ হাজার কোটি রুপির সম্পদ নিয়ে শীর্ষে শাহরুখ সপ্তাহের শুরুতে শেয়ারবাজার, মুদ্রা ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নেপালে বন্যায় মৃত বেড়ে ১৪৫৩, নিখোঁজ এখনো প্রায় ৬ হাজার পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: তথ্যপ্রযুক্তি খাতের ব্যবধান গঙ্গা চুক্তির মেয়াদ শেষের বছরে পদ্মার সুরক্ষায় দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার তাগিদ জাতিসংঘে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নতুন দায়িত্ব ৫ বছরেও শেষ হয়নি কয়রার কেওড়াকাটা পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ সাতক্ষীরায় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একমি কর্মকর্তার মৃত্যু

ভারতীয় নারীকে বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের অভিযোগ পরিবারের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার স্বরূপ নগরের গোবিন্দপুরের বাসিন্দা ৪৭ বছর বয়সী সাইদা ফকিরকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাইদা গত ২০ বছর ধরে তার স্বামী জুম্মান ফকিরের সঙ্গে নাবী মুম্বাইয়ের সান গোল্ডেন প্যালেস এলাকায় বসবাস করছিলেন। এই দম্পতি সেখানে গাড়ি ধোয়ার কাজ করতেন।

পরিবারের ভাষ্যমতে, গত ১৯ জুলাই সাইদা বাজারে যাওয়ার পথে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এরপর তাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আটক কেন্দ্রে পাঠানো হয়। স্ত্রী রাতে বাড়ি না ফেরায় জুম্মান ফকির থানায় ডায়েরি করেন। কয়েকদিন থানা ও আটককেন্দ্রে খোঁজাখুঁজির পর তাকে জানানো হয় যে, সাইদাকে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশি সন্দেহে সোনালি খাতুন ও সুইটি বেগমসহ তাদের পরিবারকে ঠেলে পাঠানো হয়েছিল, যাদের বহু কাঠখড় পুড়িয়ে আদালতের নির্দেশে ফেরত আনা সম্ভব হয়। সোনালি খাতুন জানান, সন্দেহের বশে এভাবে বাংলাদেশে পাঠিয়ে দিলে যে কষ্টের শিকার হতে হয়, তা তিনি নিজে ভোগ করেছেন।

এই ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপি নেতা বৃন্দাবন সরকার সাইদার নথি যাচাইয়ের ওপর জোর দিয়ে বলেছেন, এই নারী আসলে ভারতীয় নাকি বাংলাদেশি তা খুঁজে বের করা প্রয়োজন। অন্যদিকে, স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়কের অভিযোগ, সীমান্ত এলাকায় বাস করলেই কেউ বাংলাদেশি হয়ে যান না। তিনি দাবি করেন, যারা বিজেপিকে ভোট দেয়নি, তারা হিন্দু বা মুসলিম যাই হোক না কেন, তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ভারতীয় নারীকে বাংলাদেশি সন্দেহে পুশব্যাকের অভিযোগ পরিবারের

আপডেট সময় : ১২:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬