ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে পলাতক হাজতি পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪ সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: নতুন ওসি ও ৪ পরিদর্শক বদলি গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ, সরাতেই লাগবে ১০ বছর এরদোগানকে কাঠগড়ায় তুলতে আইসিসিতে মামলা প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর ইরানের প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত, আহত ৭ বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: রাষ্ট্রদূত

ভারতে পাবলিক পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে সংসদে কঠোর নতুন বিল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে পাবলিক পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে সংসদে একটি নতুন বিল উত্থাপন করেছে নরেন্দ্র মোদির সরকার। মূলত গত মে মাসে আন্ডার গ্র্যাজুয়েট মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর দেশজুড়ে তৈরি হওয়া তীব্র ছাত্র বিক্ষোভ ও অচলবস্থার পরিপ্রেক্ষিতে সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সেই ঘটনার জেরে প্রায় ২০ লাখ পরীক্ষার্থী চরম অনিশ্চয়তার মুখে পড়েন এবং শেষ পর্যন্ত কর্তৃপক্ষ পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয়।

দেশব্যাপী তীব্র প্রতিবাদের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ আদালত গঠন ও কঠোর আইন প্রণয়নের পথ বেছে নিয়েছে। ২০২৪ সালের ‘পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট’-এ সংশোধনের প্রস্তাব সম্বলিত এই নতুন বিলে অপরাধীদের জন্য শাস্তির মাত্রা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের মতো অপরাধে জড়িতদের জন্য সর্বনিম্ন কারাদণ্ডের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হচ্ছে। পাশাপাশি আর্থিক জরিমানার সর্বোচ্চ পরিমাণ এক কোটি রুপি থেকে পাঁচ গুণ বাড়িয়ে পাঁচ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। এছাড়া দুর্নীতি বা প্রতারণায় লিপ্ত কোনো সংস্থাকে জালিয়াতির দায়ে কালো তালিকাভুক্ত বা নিষিদ্ধ করার সময়সীমা চার বছর থেকে বাড়িয়ে আট বছর করার প্রস্তাব রাখা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ভারতে পাবলিক পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে সংসদে কঠোর নতুন বিল

আপডেট সময় : ০৯:০০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬