ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টংগিবাড়ীতে চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, আটক ২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বিএনপির নেতাকর্মীরাই দাবিদার  হজের প্রাথমিক নিবন্ধন শুরু, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে কার্যক্রম ডায়াবেটিস নিয়ন্ত্রণে তালের শাঁস ও ওলকচু: গবেষণায় মিলল নতুন তথ্য ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ ঢামেক হাসপাতাল চত্বর থেকে দুই ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার শ্রাবণের মেঘগুলো গানে শিক্ষকদের ডিজিটাল প্রতিবাদ ঝড়-বজ্রপাতের সময় সুরক্ষিত থাকতে যেসব নিয়ম মেনে চলবেন জার্মানির বার্লিনে হামলাকারী সন্দেহভাজন যুবক পুলিশের গুলিতে নিহত মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের প্রমোশনাল পার্টনার হলেন ঈশায়া তাহসিন

প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রি, রাজাপুরে ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ঝালকাঠির রাজাপুরে চিকিৎসকের কোনো প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের হরিসভা মন্দির সড়কে অবস্থিত ‘মেসার্স ময়না মেডিকেল হলে’ অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. মহিউদ্দীন ভান্ডারী। তিনি রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর এলাকার মরহুম মোবারক ফকিরের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মহিউদ্দীন ভান্ডারী দীর্ঘদিন ধরে চিকিৎসকের কোনো ব্যবস্থাপত্র ছাড়াই এসব যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ বিক্রয় সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের দায়ে তাকে এই জরিমানা করা হয়।

অভিযুক্ত মহিউদ্দীন ভান্ডারী অবশ্য নিজেকে একজন প্রশিক্ষণপ্রাপ্ত কবিরাজি চিকিৎসক হিসেবে দাবি করেছেন। তিনি বলেন, “আমি প্রশিক্ষণপ্রাপ্ত একজন কবিরাজি চিকিৎসক। রোগী দেখাসহ ওষুধ দেওয়ার অনুমতি রয়েছে আমার। আমার সব ধরনের বৈধ কাগজপত্র রয়েছে। তারপরও কেন আমাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে, তা আমি বুঝতে পারছি না।”

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি জানান, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির সময় ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল উল্লেখ করে তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রি, রাজাপুরে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ১১:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬