ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা ডেঙ্গুতে ৩০০ মৃত্যু: প্রশাসনিক ব্যর্থতা নাকি সুশাসনের ঘাটতি, প্রশ্ন আইনজীবীর সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা ১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক উত্তরায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর কন্যাশিশুর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৩ জন গ্রেপ্তার, মামলা ৪০

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ডিএমপির বিভিন্ন বিভাগ সক্রিয় ছিল। এর মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৫৪ জন, ওয়ারী বিভাগে ৪৭ জন, মতিঝিল বিভাগে ৪৭ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন এবং ৮৬ বোতল এস্কাফ সিরাপ। এছাড়া অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, দুটি পিকআপ, ৭টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৩ জন গ্রেপ্তার, মামলা ৪০

আপডেট সময় : ০১:৪৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬