ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ বাজারে পেঁয়াজ, ডিম ও সবজির দাম আরও বেড়েছে ২৪ জুলাই ২০২৪: কারফিউ ও চিরুনি অভিযানে সারা দেশে ব্যাপক গ্রেপ্তার ৮০টিরও বেশি দেশে নতুন শুল্ক আরোপ করল মার্কিন প্রশাসন নৌযান শুমারি ২০২৬: ডাটাবেজ তৈরিতে রংপুরে অবহিতকরণ সেমিনার দেশের বাজারে স্বর্ণের দাম কমালো বাজুস, নতুন দর কার্যকর ১৩ বছর পরও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি শিক্ষকের তীব্র সংকট ট্রাম্পের নতুন শর্তে ভেস্তে যাওয়ার পথে যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি ট্রাম্পের নতুন শর্তে অনিশ্চয়তায় সৌদি-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরল ৮ জন

ভাইরাল ভিডিওর জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অন্তরঙ্গ ভিডিওকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই বিতর্কের জেরে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের বাসিন্দা মো. দেলোয়ার হোসেন জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি প্রকাশ্যে এক মণ দুধ দিয়ে গোসল করে দলের সব ধরনের কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

দলত্যাগকারী দেলোয়ার হোসেন নূরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক এবং যুব বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্থানীয় বাসিন্দা মো. মুনসুর সরদারের ছেলে। দেলোয়ার হোসেন জানান, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভিডিও বিতর্ক তার বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। দীর্ঘদিন দলের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে কাজ করলেও বর্তমান নৈতিক পরিস্থিতিতে তিনি আর দলের সঙ্গে থাকতে পারছেন না বলে মন্তব্য করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, দেলোয়ার হোসেনের এই ব্যতিক্রমী প্রতিবাদ এলাকায় বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি দীর্ঘদিন ধরে দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সংসদ সদস্যকে ঘিরে তৈরি হওয়া এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও নানা ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, সংসদ সদস্যের ভিডিও বিতর্ক নিয়ে জনপরিসরে ব্যাপক সমালোচনা ও বিতর্ক চলমান রয়েছে। অভিযোগের বিষয়টি নিয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন অনেকে। তাদের মতে, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তবে ভিডিও বিতর্ক এবং সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইনগত প্রক্রিয়ার ওপরই নির্ভর করছে বলে মনে করছেন স্থানীয়রা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ভাইরাল ভিডিওর জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ

আপডেট সময় : ০৯:৫১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬