ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যম ও গণতন্ত্রের শক্তি নিয়ে বিশিষ্টজনদের মতামত ও জরিপ ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পিত নগরায়নে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস পাকিস্তানি হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড: রহস্য ও ধোঁয়াশা গুলশানে গোপন বৈঠককালে আটক আওয়ামী লীগের ৬ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর ঈদে মিলাদুন্নবী: যেভাবে মিলবে টানা চার দিনের ছুটি শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি ১৭ সেনা নিহতের পর হুথিদের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর পাল্টা অভিযান ক্যাম্পাসে ছাত্রদলের ওপর হামলার জবাবে শিবিরকে প্রতিহত করেছি : নাছির রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তরুণের হবিগঞ্জে জমি নিয়ে বিরোধে কুপিয়ে যুবককে হত্যা

নৌযান শুমারি ২০২৬: ডাটাবেজ তৈরিতে রংপুরে অবহিতকরণ সেমিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশে চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযানের একটি সমন্বিত ও হালনাগাদ ডাটাবেজ তৈরির লক্ষ্যে ‘নৌযান শুমারি, ২০২৬’ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই শুমারি দেশব্যাপী সফলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে রংপুরে বিভাগীয় পর্যায়ের অংশীজনদের নিয়ে একটি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. আবু জাফর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি শুমারির মূল উদ্দেশ্য, কর্মপদ্ধতি ও বাস্তবায়ন পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম বলেন, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানগুলোর প্রকৃত সংখ্যা, ধরন, মালিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার লক্ষ্যেই এই শুমারি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করার পাশাপাশি কার্যকর পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ এবং নৌখাতের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিভাগীয় কমিশনার আরও উল্লেখ করেন, এই শুমারির তথ্য নৌপথে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে, নৌযান নিবন্ধন ব্যবস্থার আধুনিকায়ন করতে এবং নৌচলাচলে শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। শুমারি কার্যক্রম সফল করতে তিনি জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জেলা প্রশাসকদের সার্বিক সমন্বয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

সেমিনারে রংপুর বিভাগের সব জেলা প্রশাসক, জেলা পর্যায়ের পরিসংখ্যান কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ‘নৌযান শুমারি, ২০২৬’-এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। এর আগে আগামী ৩ ও ৪ আগস্ট দেশের দুইটি জেলায় পরীক্ষামূলকভাবে পাইলট শুমারি কার্যক্রম সম্পন্ন করা হবে বলে সেমিনারে জানানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

নৌযান শুমারি ২০২৬: ডাটাবেজ তৈরিতে রংপুরে অবহিতকরণ সেমিনার

আপডেট সময় : ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬