ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ম্যানিলায় বাংলাদেশ-শ্রীলঙ্কা পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) পার্শ্ব বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং শ্রীলঙ্কার পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটনবিষয়ক মন্ত্রী বিজিথা হেরাথ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বৈঠককালে দুই মন্ত্রী বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি উভয় দেশের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা। এ ছাড়াও, এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে দুই পক্ষ মতবিনিময় করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ম্যানিলায় বাংলাদেশ-শ্রীলঙ্কা পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক

আপডেট সময় : ০৩:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬