ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি পাগলা নদীর সেতু, চরম দুর্ভোগে বাসিন্দারা সৌদির পরমাণু চুক্তিতে ট্রাম্পের অনুমোদন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার কাছে, ১১ জেলায় বন্যার সতর্কবার্তা তীব্র আপত্তিতে ভেস্তে গেল সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমানোর উদ্যোগ ম্যানিলায় তীব্র বিক্ষোভের মুখে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সমালোচকদের কড়া জবাব দিয়ে সমর্থকদের ধন্যবাদ জানালেন ম্যাক অ্যালিস্টার নিট প্রশ্নফাঁস: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলছে সিজেপি জুলাই গণ-অভ্যুত্থানের গ্রাফিতি সংরক্ষণে পুনর্লিখনের উদ্যোগ ঢাবি প্রশাসনের মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্সের বার্তা সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণে হাইকোর্টের রুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ‘স্নাতক’ বা ডিগ্রি পাস নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে চেয়ারম্যানদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ হওয়া স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ নম্বর ধারাটি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। স্থানীয় সরকার (এলজিআরডি) সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে এই রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান। গত মঙ্গলবার (২১ জুলাই) এই রুল জারির বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান।

আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান জানান, ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানকে গ্রাম আদালত পরিচালনার ক্ষমতাসহ নানা ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রাম আদালতে ইউপি চেয়ারম্যানরা ৩ লাখ টাকা মূল্যমানের মামলা পরিচালনা করতে পারেন। অথচ দেশের প্রচলিত আইনে একই ধরনের বিচারিক ক্ষমতা যে ম্যাজিস্ট্রেটের রয়েছে, তাকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হয় এবং বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। কিন্তু বিপুল ক্ষমতার অধিকারী একজন ইউপি চেয়ারম্যানের ক্ষেত্রে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর যোগ্যতা সংক্রান্ত ২৬ নম্বর ধারাটিকে চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে এবং চেয়ারম্যানদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক দাবি করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম যোগ্যতা ‘স্নাতক’ নির্ধারণে হাইকোর্টের রুল

আপডেট সময় : ০১:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬