ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চোট থেকে ফিরেই নেইমারের জোড়া গোল, হার এড়ালো সান্তোস বগুড়ার বেশ কিছু এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, দরজা ভেঙে যাত্রী উদ্ধার ডিসির মতবিনিময় সভায় এমপির প্রতিনিধি হয়ে বক্তব্য দিলেন অস্ত্র মামলার আসামি দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, মালয়েশিয়ায় স্কুল বন্ধ হাসপাতালে ভর্তি জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান ঢাকায় ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৮০ অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ চালু, বাংলাদেশ কবে পাবে? দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার টাকা ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ব্যয় গোপনের অভিযোগ মার্কিন সিনেটরের

বিদায়বেলায় মেসিকে প্রাপ্য সম্মান দেয়নি আর্জেন্টিনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার হয়ে বিশ্বমঞ্চে অসামান্য অবদান রাখা কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির সঙ্গে প্রতারণা করেছে তার নিজ দেশ আর্জেন্টিনা। ক্যারিয়ারের শুরু থেকে যে দলের জন্য তিনি লড়াই করেছেন, যে দলকে গত বিশ্বকাপে শিরোপা উপহার দিয়েছেন এবং সদ্য শেষ হওয়া বিশ্বকাপে রানার্স আপ করেছেন, সেই দল তাকে বিদায় বেলায় কোনো আনুষ্ঠানিক সংবর্ধনা বা বিশেষ সম্মান জানায়নি।

গতরাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে সমবেত আর্জেন্টিনা সমর্থকরা যখন মেসির নাম ধরে গান গাইছিলেন, তখন মাঠের পরিস্থিতির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে ছিলেন মেসি। সম্ভবত সেই মুহূর্তে তার মনে হচ্ছিল, বিশ্বকাপে এমন ভালোবাসা পাওয়ার এটিই শেষ সুযোগ।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও এই ইস্যুতে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এটিই কি কিংবদন্তি মেসির শেষ ম্যাচ কি না। একই সঙ্গে ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হতে যাওয়া নিজের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত ছিলেন স্কালোনি। তিনি জানান, মেসির সঙ্গে এ বিষয়ে তার কোনো কথা হয়নি। এরপরই তিনি আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন এবং সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান।

১৬ বছর বয়সে বার্সেলোনায় অভিষেকের পর থেকে মেসি অন্তত পাঁচবার নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। আজকের এই মেসি সেই দীর্ঘ পরিবর্তনেরই ফসল। ৩৯ বছর বয়সেও তিনি বিশ্বকাপে নিজের পায়ের জাদুতে মুগ্ধ করেছেন ফুটবল প্রেমীদের। তবে ফাইনালে আর্জেন্টিনার আক্রমণাত্মক মনোভাবের মাশুল দিতে হয়েছে দলটিকে। শিরোপা ছাড়াই নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচটি শেষ করলেন এই আর্জেন্টাইন মহানায়ক। ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত ফিটনেস ধরে রাখা মেসির পক্ষে অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিদায়বেলায় মেসিকে প্রাপ্য সম্মান দেয়নি আর্জেন্টিনা

আপডেট সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬