ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মসজিদুল হারামে ভিড় নিয়ন্ত্রণে নতুন ডিজিটাল প্রযুক্তি চালু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র কাবায় আগত হজযাত্রী ও ওমরাহ পালনকারীদের ইবাদত আরও সহজ ও আরামদায়ক করতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। গালফ নিউজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগের ফলে তীর্থযাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

নতুন এই ডিজিটাল সেবার মাধ্যমে মক্কার গ্র্যান্ড মসজিদে অবস্থানরত ইবাদতকারীরা তাওয়াফ ও সায়ীর জন্য নির্ধারিত স্থানগুলোর ভিড়ের সর্বশেষ ও রিয়েল-টাইম তথ্য জানতে পারবেন। এর ফলে মুসল্লিরা ভিড় এড়াতে তুলনামূলক ফাঁকা পথ বেছে নিতে সক্ষম হবেন।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডিজিটাল প্ল্যাটফর্মে ভিড়ের ঘনত্বের সরাসরি সূচক ও তাৎক্ষণিক হালনাগাদ তথ্য প্রদান করা হবে। একইসঙ্গে ভিড় নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হবে, যাতে ইবাদতকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হয়।

তীর্থযাত্রীরা কিউআর কোডের মাধ্যমে এই সেবাটি গ্রহণ করতে পারবেন। প্ল্যাটফর্মটি নিয়মিত হালনাগাদ তথ্য সরবরাহের মাধ্যমে গ্র্যান্ড মসজিদ এলাকায় চলাচল সহজ করবে এবং ভিড় নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করে তুলবে। এতে করে হাজি ও ওমরাহ পালনকারীরা আরও স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

মসজিদুল হারামে ভিড় নিয়ন্ত্রণে নতুন ডিজিটাল প্রযুক্তি চালু

আপডেট সময় : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬