ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শোক কাটিয়ে নতুন দিনের আশায় শহীদ ওয়াসিমের পরিবার বিশ্বকাপ ফাইনালের আগে রেফারির ভূমিকা নিয়ে সতর্ক স্পেনের কোচ বাংলাদেশি পরিচয়ে ভারতীয় নারীকে পুশ-ইনের অভিযোগ, বেনাপোলে আতঙ্ক কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানোয় ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত আরপিএমপি হাজীরহাট থানার অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার-৩ সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯ মুমিনের ঈমান যেভাবে বৃদ্ধি পায় ও শক্তিশালী হয় মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত: ইরানের ঘাঁটিতে মার্কিন হামলা ও পাল্টা ড্রোন সরকারের ৫ মাস পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন নিরাপদ আশ্রয়েই বাড়ছে শিশুর ঝুঁকি, শঙ্কা বাড়াচ্ছে পারিবারিক সহিংসতা

ইয়ামালকে থামাতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি লিওনেল মেসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রাতে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটি দুই প্রজন্মের দুই মহাতারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ফুটবল মাঠে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন তাঁরা। তবে তাঁদের পরিচিতি অনেক পুরোনো। ২০০৭ সালের ডিসেম্বর মাসে বার্সেলোনা ফাউন্ডেশন ও কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্তের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য তোলা ছবিতে মেসিকে পাঁচ মাস বয়সী ইয়ামালকে গোসল করিয়ে দিতে দেখা গিয়েছিল। সেই ছবি নিয়ে মেসি বলেন, যখন ইয়ামাল ছোট শিশু ছিল, তখন তার সঙ্গে একটি ছবি তুলেছিলাম। এখন বিশ্বকাপের ফাইনালে তার মুখোমুখি হওয়াটা অবিশ্বাস্য এক ঘটনা।

নিউইয়র্কে বিশ্বকাপের ফাইনালপূর্ব এক ফ্যান ইভেন্টে মেসি আরও বলেন, ইয়ামাল বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি ওর সাফল্য কামনা করি, কারণ ওর ভালো হওয়া মানে আমি যে ক্লাবকে ভালোবাসি, সেই বার্সেলোনারও ভালো হওয়া। ইয়ামাল মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম তারকা হয়ে উঠেছে এবং তার ক্যারিয়ারের পুরো পথ পড়ে আছে। মেসির মতে, ইয়ামালের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ থাকলেও আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে যেন সে তা করতে না পারে।

ফাইনালে প্রত্যাশার চাপ নিয়ে প্রশ্ন করা হলে মেসি বলেন, আমরা ছোটবেলা থেকেই অনেক আবেগ নিয়ে ফুটবল খেলে বড় হয়েছি। পাড়ার দল, স্কুল কিংবা ক্লাবে খেলার সময় আমরা আনন্দ পেতাম এবং নিজেদের উজাড় করে দিতাম। চাপ নিয়ে আমরা কখনোই ভাবি না। আমরা জানি এটা একটি দলীয় খেলা এবং প্রতিপক্ষও জয়ের জন্যই মাঠে নামে। ছোটবেলা থেকেই আমি শিখেছি যে জয়ের চেয়ে হারতেই হয় বেশি, আর এই শিক্ষা আমাকে খেলোয়াড় ও মানুষ হিসেবে গড়ে তুলেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ইয়ামালকে থামাতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি লিওনেল মেসির

আপডেট সময় : ১০:০০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬