ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে এরদোয়ানের শান্তির আহ্বানে বিশ্ব বিবেকের প্রতিধ্বনি: এমিনি পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি পাসপোর্ট পুনরায় ইস্যুর নতুন নিয়ম, দ্বিতীয়বার হারালে ১০ হাজার টাকা জরিমানা এমপি-মন্ত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না: ডা. শফিকুর রহমান নারী রেফারিকে হেনস্তা ও লিঙ্গবৈষম্যমূলক মন্তব্যে বরখাস্ত হিগুয়েইন খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: শফিকুর রহমান বাসের নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, কার্যকর ২২ সেপ্টেম্বর দেশের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাবে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চভাড়া বৃদ্ধি করল সরকার

নিষেধাজ্ঞা পাওয়া ছাত্রলীগের সাবেক দুই নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গত ৭ জুলাই অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। কমিটি ঘোষণার পরপরই এর যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ ও এ এস এম সানোয়ার রাব্বী প্রমিসের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর ঘোষিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইন অনুষদ কমিটিতে তোফায়েল আহমেদ সহ-সভাপতি এবং সানোয়ার রাব্বী উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, তৎকালীন সময়ে পরিস্থিতি ও পারিপার্শ্বিক কারণে কৌশলে কিছু কর্মসূচিতে তার উপস্থিতি থাকতে পারে। তিনি দাবি করেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে ছাত্রত্ব হারানোর ভয়ে বাধ্য হয়ে তাদের প্রোগ্রামে যেতে হতো। তবে তিনি দাবি করেন, ২০২২ ও ২০২৪ সালসহ বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার ডকুমেন্ট তার কাছে সংরক্ষিত আছে।

অন্যদিকে, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন সানোয়ার রাব্বী। তিনি বলেন, তার অনুমতি ছাড়াই ২০২২ সালের ওই কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা তিনি বিভাগীয় কর্তৃপক্ষকেও জানিয়েছিলেন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়েই ছাত্রদলে যোগ দিয়েছেন।

এ বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জানান, যাচাই-বাছাইয়ের মাধ্যমেই তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, জুলাই আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ এবং অতীতে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া অনেককে বাধ্য হয়ে বা অনিচ্ছায় ছাত্রলীগের কমিটিতে রাখা হয়েছিল বলে তারা জানতে পেরেছেন। তবে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

নিষেধাজ্ঞা পাওয়া ছাত্রলীগের সাবেক দুই নেতা এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

আপডেট সময় : ০২:০০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬