ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে খেজুর কারখানায় মেশিনে কাটা পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে মো. নাদিম হোসেন (২৭) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাদিম হোসেন কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে প্রায় ১০ মাস আগে নাদিম সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি বুকারিয়া এলাকার একটি খেজুর প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি কারখানার একটি মেশিন পরিষ্কার করার জন্য ভেতরে প্রবেশ করেছিলেন। এ সময় বাইরে থাকা তার সহকর্মীরা অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনার পর সৌদি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার তিন কর্মীকে আটক করা হয়েছে। নিহতের বাবা সামাদ মিয়া অভিযোগ করেছেন যে, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। এছাড়া তিনি দ্রুত তার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। তিনি আরও বলেন, প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনার সুযোগ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে খেজুর কারখানায় মেশিনে কাটা পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬