সংবাদ শিরোনাম :
ইরানের সামরিক সক্ষমতা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে বিরাজমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের ওপর একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (১৫ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দিনের আলোতে নতুন করে এই বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের ভাষ্যমতে, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলার জন্য ইরান যে সামরিক সক্ষমতা ব্যবহার করে আসছিল, তা ধ্বংস করার লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই নতুন হামলার ঘটনার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh




























