ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ শুরু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করলেন প্রধানমন্ত্রী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা আন্দোলন ঘিরে ছড়াচ্ছে নানা ভুয়া তথ্য বেপজায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানে রেকর্ড গড়ল ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর সংঘর্ষ, ১৬০ জনের বেশি আটক প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা ববি শিক্ষার্থীদের লংমার্চ ঘিরে নীলক্ষেতে বিজিবি ও সায়েন্সল্যাবে পুলিশ মোতায়েন দেশকে সবুজ ও বাসযোগ্য করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার এক বছর পর পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেঙ্কো

বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর সংঘর্ষ, ১৬০ জনের বেশি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্সের বিদায় নিশ্চিত হওয়ার পর দেশটির বিভিন্ন শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচ শেষে প্যারিস ও লিওঁসহ একাধিক এলাকায় সমর্থকদের একটি অংশের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে ১৬০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছে।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, শুধু রাজধানী প্যারিস থেকেই ১৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রিফেকচারের তথ্য অনুযায়ী, অধিকাংশ গ্রেফতারের কারণ ছিল পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপ করা।

লিওঁর প্লাস বেলকুর চত্বরে শত শত সমর্থক বড় পর্দায় সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করছিলেন। ম্যাচ শেষ হওয়ার পরও সেখানে উপস্থিত সমর্থকদের একটি ছোট দল নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আতশবাজিসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করলে পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিট সিআরএস ৮৩-এর সহায়তা নেয়। যৌথ অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয় এবং প্রায় ২০ জনকে আটক করা হয়। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, আটককৃতদের বেশির ভাগই ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণ।

তবে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও স্বস্তির খবর হলো, সংঘর্ষের ঘটনায় কোনো গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি সরকারি বা বেসরকারি সম্পদের উল্লেখযোগ্য কোনো ক্ষতির তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর সংঘর্ষ, ১৬০ জনের বেশি আটক

আপডেট সময় : ০৫:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬