ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাইনালের পথে চার পরাশক্তি: কার সামর্থ্য কতটুকু? ইংল্যান্ডের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন আনবেন স্কালোনি? সেমিফাইনাল ঘিরে আর্জেন্টিনা দলের কানসাস সিটিকে বিদায় ও মেসির বার্তা ঢাবিতে তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে মাদক ও চোরাই গাড়িসহ আটক ৩৭৭ জন সিলেটে এমসি কলেজ ছাত্রাবাস ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন নতুন আঙ্গিকে হাজীগঞ্জের আলিফ ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ সন্দ্বীপে পানিবন্দি লাখো মানুষের জন্য বরাদ্দ জনপ্রতি মাত্র দেড় টাকা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

এইচএসসি পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে জড়ো হন তাঁরা। এ সময় সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী দুর্যোগের কারণে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। পরীক্ষা পেছানোর দাবি জানানো হলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। বাধ্য হয়ে তাঁরা রাজপথে নেমেছেন বলে জানান। চট্টগ্রাম বোর্ডের পাশাপাশি সারা দেশে পরীক্ষা স্থগিত রাখার দাবি তুলে তাঁরা হুঁশিয়ারি দেন যে, দাবি মানা না হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে।

আন্দোলনরত শিক্ষার্থী মো. ওমায়ের বলেন, তাঁদের দাবি সুনির্দিষ্ট। শুধু এক বোর্ড নয়, সব বোর্ডের পরীক্ষা স্থগিত করতে হবে। প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দ্রুত নতুন করে দেওয়ার দাবি জানান তিনি।

দুপুর ১২টার দিকে শিক্ষা বোর্ডের সামনে দুই শতাধিক শিক্ষার্থীকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় সিডিএ অ্যাভিনিউয়ের ২ নম্বর গেট থেকে বহদ্দারহাটমুখী লেনে যান চলাচল স্থবির হয়ে পড়ে। বেলা সোয়া একটা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ডের ভেতরে প্রবেশ করে। বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক তাঁদের দাবি পূরণের বিষয়ে আশ্বাস দেন। তিনি সাংবাদিকদের জানান, প্রশ্নপত্রে ভুলের বিষয়টি আন্তবোর্ড কমিটি দেখবে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবেশপত্রের বিষয়ে বোর্ডে যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, ঘটনাস্থলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০২:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬