ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মেথিকান্দা স্টেশনে বৃদ্ধা হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার ফ্রান্সের কাছে হারের পর হ্যান্ডবলের দাবি মরক্কোর কোচের গাজায় ফুটবল বিশ্বকাপ দেখানো ত্রাণ কর্মকর্তা ইসরাইলি হামলায় নিহত বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়ে সেমিফাইনালে এমবাপ্পের ফ্রান্স খোয়াই নদের বাঁধ ভেঙে হবিগঞ্জে ২০ গ্রাম প্লাবিত দুই দশক পর ফিলিস্তিনে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা বিদেশে রফতানি হচ্ছে দিনাজপুরের কৃষক আনছার আলীর বাগানের আম পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ফ্রান্স ন্যাটো নেতাদের রিভলভার উপহার দিয়ে বিতর্কে এরদোয়ান

আনচেলত্তিকে বরখাস্তের দাবি জানালেন ক্ষুব্ধ কিংবদন্তি রোমারিও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির ওপর নিজের তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোমারিও। নিজের ইউটিউব চ্যানেলে আনচেলত্তির কঠোর সমালোচনা করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এমন ব্যর্থতার পর আনচেলত্তির ব্রাজিলের কোচ হিসেবে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে হারের পর আনচেলত্তির বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুঙ্গে। ম্যাচ শেষে নেইমারকে কেন শুরু থেকে খেলানো হয়নি এবং ব্রুনো গিমারাইসকে কেন পেনাল্টি নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে আনচেলত্তির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি ব্রাজিলের সাবেক এই তারকা।

রোমারিও বলেন, ‘আমি যদি সভাপতি হতাম, তবে তার চুক্তি ছিঁড়ে ফেলতাম। লকার রুমে গিয়ে বলতাম, আপনাকে অনেক ধন্যবাদ, বিদায়। গোল্লায় যান। বিষয়টি আদালতে নিয়ে যান, তারপর দেখা যাবে কী হয়।’ আনচেলত্তির কৌশল নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তিনি কী ভাবছিলেন আমি বুঝতে পারছি না। গিমারাইসকে তুলে নিয়ে এদেরসনকে রাইটব্যাকে নামানো হলো! দলে কি কোনো ফুলব্যাক ছিল না? একজন ফুলব্যাক চোট পাওয়ায় সেন্টারব্যাককে সেখানে খেলানো হলো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ব্রাজিলের বর্তমান পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করে রোমারিও বলেন, ‘এভাবে চলতে পারে না। আমাদের দুঙ্গা হেরেছে এবং চলে গেছে, ফেলিপে স্কলারি জিতেছে এবং থেকে গেছে, তিতে হেরেছে এবং থেকে গেছে। আর এখন আনচেলত্তি হেরেও থেকে যাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি বদলাতেই হবে।’

নিউজটি শেয়ার করুন

আনচেলত্তিকে বরখাস্তের দাবি জানালেন ক্ষুব্ধ কিংবদন্তি রোমারিও

আপডেট সময় : ১১:০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬