ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, রংপুর:
  • আপডেট সময় : ০৭:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের আজ (১৮ জুন) বৃহস্পতিবার সকাল ১১.৩০ ঘটিকায় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন আরপিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা।

সভায় ভিকটিম সাপোর্ট কার্যক্রমের সার্বিক অগ্রগতি, সেবার মানোন্নয়ন, নারী ও শিশু নির্যাতনের শিকার ভুক্তভোগীদের আইনি, মানসিক ও সামাজিক সহায়তা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বয়ে ভুক্তভোগীবান্ধব সেবা আরও কার্যকর ও মানবিক করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মোছাঃ মোনালিসা আকতার (স্টাফ, ব্লাস্ট রংপুর ইউনিট), রুম্মানা জামান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, রংপুর), ডা. তাহছলিন ফেরদৌস (কো-অর্ডিনেটর, ওসিসি রংপুর), এ কে এম নাজমুল কাদের (অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা), মোঃ গোলাম মোস্তফা (ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, ব্র্যাক রংপুর), মেজবাহুন নাহার (আরডিআরএস বাংলাদেশ) এবং শ্যামল কান্তি সাহা (মেরি স্টোপস ক্লিনিক, রংপুর)।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক দিকনির্দেশনায় ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমকে আরও গতিশীল, মানবিক ও ভুক্তভোগীবান্ধব করার লক্ষ্যে আরপিএমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারী, শিশু এবং অন্যান্য অপরাধের শিকার ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা, মানসিক সহায়তা, পুনর্বাসন এবং ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল আচরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নে আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টার ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ভুক্তভোগীদের নিরাপত্তা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টার সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬