ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন

সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার

স্টাফ রিপোর্টার, রংপুর:
  • আপডেট সময় : ০৫:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে সেই নির্দেশনা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অধিকাংশ কর্মকর্তা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হওয়ায় ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

আজ (১৪ জুন) রবিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।
সকাল ৯টা ২৪ মিনিটে উপজেলা সমবায় অফিসের এক কর্মচারীকে অফিসের তালা খুলতে দেখা যায়। তবে সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত সমবায় কর্মকর্তা রিয়াজুল হকের দেখা মেলেনি।

একই চিত্র দেখা যায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে। সকাল ৯টা ২৭ মিনিটে এক কর্মচারী অফিসের তালা খোলেন। পরে সকাল ৯টা ৩৭ মিনিটে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. শিরিন আক্তার অফিসে আসেন। এ সময় দেরির কারণ জানতে চাইলে তিনি জানান, “আমি জেলায় থাকি। মেয়েদের স্কুলে পৌঁছে দিতে কিছুটা সময় লাগে, তাই দেরি হয়েছে।”

আনসার ও ভিডিপি কার্যালয়ের পাশেই উপজেলা মৎস্য কর্মকর্তার অফিস। অফিস খোলা থাকলেও সকাল ৯টা ৫০ মিনিট পর্যন্ত সেখানে মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের দেখা পাওয়া যায়নি। অফিসের এক কর্মচারী জানান, তিনি রংপুর থেকে আসেন, তাই কিছুটা দেরি হচ্ছে। এ বিষয়ে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় খোলা থাকলেও সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত কর্মকর্তা মো. আরিফ আলী সরকারের উপস্থিতি পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রংপুর থেকে সরাসরি লালমনিরহাটে একটি এনজিওর সভায় গেছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে অন্তত ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

উপজেলা পরিষদ চত্বরে পুরোনো ভবনের ২য় তলায় অবস্থিত উপজেলা পরিসংখ্যান ও মাধ্যমিক শিক্ষা অফিসেও একই চিত্র দেখা যায়। সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা একাডেমিক সুপারভাইজার সিদ্দিকুর রহমানের কক্ষ এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার কার্যালয় তালাবদ্ধ ছিল। পরে সাংবাদিক উপস্থিতির খবর পেয়ে ১ জন কর্মচারী এসে পরিসংখ্যান অফিসের তালা খুললেও কর্মকর্তার দেখা মেলেনি।

অন্যদিকে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন পাশের হাতীবান্ধা উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকায় সকাল সাড়ে ৯টায়ও তিনি অফিসে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজা বেগম জানান, তিনি জেলা আইনশৃঙ্খলা সভায় রয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার

আপডেট সময় : ০৫:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬