ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১ সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার ঈদে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা গজারিয়া হাইওয়ে পুলিশের  ২য় পর্ব: ধর্ষণের পেছনে দায়ী কে? সমাজ, নৈতিক অবক্ষয় নাকি বিচারহীনতা? রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা গুলিস্থান ট্রেড সেন্টার মার্কেট দুর্নীতির আখড়া সাতক্ষীরার ১ তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেলের যত অপকর্ম প্রকাশ্যে এলো

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে তারাবো পৌরসভায় বিক্ষোভ প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করার অভিযোগ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার রূপগঞ্জ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ।

রোববার (২৪ মে) সকাল ১০টার দিকে তারাবো পৌরসভা কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নারী-পুরুষ পৌরসভা কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ করেন। বিক্ষোভকারীদের দাবি, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে প্রভাবশালী ও দলীয় পরিচয়ের লোকজনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এমনকি একই পরিবারের একাধিক সদস্যও এই সুবিধা পেয়েছেন বলে অভিযোগ ওঠে।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন জানান, অতীতে যারা নিয়মিত ভিজিএফ কার্ডের আওতায় সহায়তা পেতেন, তাদের অনেকেই এবার তালিকা থেকে বাদ পড়েছেন। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এদিকে, অভিযোগ পাওয়ার পর সামাজিক সংগঠন “ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, তারাবো পৌরসভা”র নেতৃবৃন্দ পৌর প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করতে পৌরসভা কার্যালয়ে যান। তাদের সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের খেটে খাওয়া মানুষও উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি খন্দকার মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসক ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং ভবিষ্যতে সরকারি-বেসরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচিতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে সম্পৃক্ত করার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ইউসুফ চৌধুরী, সেক্রেটারি ও দৈনিক দিন প্রতিদিনের জেলা প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল আহমেদ, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি ও দৈনিক সমাচারের ক্রাইম রিপোর্টার বাদল মাস্টারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি খন্দকার মোহাম্মদ আল-আমিন গণমাধ্যমকে বলেন, জুলাই আন্দোলনের পর আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশা করেছিলাম। কিন্তু বর্তমানে সরকারি সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রমে নির্দিষ্ট গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দলমত নির্বিশেষে প্রকৃত অসহায় মানুষের কাছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পৌঁছে দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে তারাবো পৌরসভায় বিক্ষোভ প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করার অভিযোগ, প্রশাসকের হস্তক্ষেপ দাবি

আপডেট সময় : ০২:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬